বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬

বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

22 June, 2026 10:27:25
বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

সাঈদ হোসেন পাটগ্রাম (লালমনিরহাট) প্রতিনিধিঃ

লালমনিরহাট জেলার পাটগ্রাম উপজেলার বাউরা পূনম চাঁদ ভুতোরিয়া কলেজে শিক্ষার্থীদের যুক্তিবোধ, বাগ্মিতা ও বিশ্লেষণী দক্ষতা বিকাশের লক্ষ্যে আন্তঃবিভাগ বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।
“স্মার্ট ফোন শিক্ষার্থীদের জন্য অভিশাপ নাকি আশীর্বাদ”—এ প্রতিপাদ্যকে কেন্দ্র করে আয়োজিত এ বিতর্ক প্রতিযোগিতায় অংশগ্রহণকারী শিক্ষার্থীরা পক্ষে ও বিপক্ষে যুক্তিনির্ভর বক্তব্য উপস্থাপন করেন। তাদের সাবলীল উপস্থাপনা, যুক্তির গভীরতা ও তাৎক্ষণিক চিন্তাশক্তি উপস্থিত শিক্ষক, শিক্ষার্থী ও অতিথিদের মুগ্ধ করে। পুরো অনুষ্ঠানজুড়ে প্রাণবন্ত ও উৎসবমুখর পরিবেশ বিরাজ করে।
প্রতিযোগিতায় পক্ষে দল থেকে যুক্তি উপস্থাপন করেন তানজিলা করেছি মুক্তি, রাকিবুল ইসলাম আকন্দ, মোখলেছুর রহমান আরশ ও ফাতেমা আকন্দ। বিপক্ষে দল থেকে অংশ নেন ফারহানা ফেরদৌসী, মোবাশ্বিরা মিশু, আরশি আক্তার মেঘলা ও আর্নিকা আক্তার।
অনুষ্ঠানে বিচারক হিসেবে দায়িত্ব পালন করেন প্রভাষক বিশ্বনাথ রায়, নুরুন্নাহার বেগম ও মমিনুর রহমান। সময় নিয়ন্ত্রণের দায়িত্বে ছিলেন ফয়সাল আহমেদ।
কলেজের অধ্যক্ষ বসিরুল ইসলাম আকন্দের সভাপতিত্বে অনুষ্ঠিত এ আয়োজনে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পাটগ্রাম উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক রাশেদুর রহমান রাশেদ, উপজেলা ছাত্রদলের সদস্য সচিব মাহফুজ আলম রিফাত, পাটগ্রাম আদর্শ কলেজের প্রভাষক নুরুন্নবী রিপনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।
বিতর্ক প্রতিযোগিতা শেষে বিচারকদের চূড়ান্ত মূল্যায়নের ভিত্তিতে বিজয়ীদের নাম ঘোষণা করা হয় এবং তাদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ করা হয়। পরে অংশগ্রহণকারী সকল শিক্ষার্থীকে অভিনন্দন জানানো হয় এবং ভবিষ্যতে এ ধরনের শিক্ষাবান্ধব আয়োজন নিয়মিতভাবে অব্যাহত রাখার প্রত্যয় ব্যক্ত করা হয়।
দিনব্যাপী এ আয়োজন শিক্ষার্থী, শিক্ষক ও অতিথিদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে সাফল্যের সাথে সম্পন্ন হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport