বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা
বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট, ২০ হাজার টাকা জরিমানা
রিপন রায়,খুলনা টিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটায় বিভিন্ন ফার্মেসিতে মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে দুই ব্যক্তিকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
সোমবার বেলা ১২টার দিকে উপজেলা সদর হাসপাতাল মোড়ের নলিনী হেলথ ফার্মেসি এবং বটিয়াঘাটা বাজারের মেসার্স মুক্তি ফার্মেসিতে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে স্যাম্পল ওষুধ বিক্রির অভিযোগে আইনগত ব্যবস্থা নেওয়া হয়। বটিয়াঘাটা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ শোয়েব শাত-ঈল ইভানের নেতৃত্বে পরিচালিত মোবাইল কোর্টে বাংলাদেশ ঔষুধ ও কসমেটিকস আইন, ২০২৩-এর ৪২(গ) ধারায় দুই ব্যক্তিকে জরিমানা করা হয়।
এ সময় প্রভাষ সরকারকে ১০ হাজার টাকা এবং প্রণব সরকারকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। দুইজনকে মোট ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানকালে সংশ্লিষ্ট কর্মকর্তারা ফার্মেসিগুলোতে ওষুধ বিক্রির ক্ষেত্রে প্রচলিত আইন ও বিধিবিধান মেনে চলার বিষয়ে সতর্ক করেন।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



