বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬

বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে

2 July, 2026 7:26:24
বটিয়াঘাটায় চেতনা নাশক ঔষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধি:

বটিয়াঘাটা সদর ইউনিয়নের সিলিন্দামারী এলাকায় গতপরশু বুধবার দিবাগত রাতে চেতনা নাশক ঔষুধ স্প্রে করে দুর্ধর্ষ চুরি সংঘটিত হয়েছে । এলাকাবাসী সূত্রে জানা গেছে, উপজেলা সদরের থানা মোড়ে চায়ের দোকানদার বিপুল রায় প্রতিদিনের ন্যায় দোকানদারী করতে থাকে তখন সে তার শরিরটা খারাপ লাগায় সঙ্গে সঙ্গে দোকান বন্ধ করে ভ্যান যোগে বাড়ি প্রবেশ করে তার মেয়েকে ডাক দিয়ে বলে আমার শরিরটা ভাল লাগছে না প্রচুর ঘুম পাচ্ছে ওই বলে বিপুল ঘরে ঘুমিয়ে পড়ে। পরবর্তিতে মেয়ে বৃষ্টি রায় ভাত খেলে তারও সঙ্গে সঙ্গে ঘুম চলে আসে সেও ঘুমিয়ে পরে। সময় সুযোগ বুঝে অজ্ঞাতনামা একটি চক্র দরজার তালা ভেঙ্গে ঘরে ভিতরে প্রবেশ করে চেতনা নাশক ঔষুধ স্প্রে করে ঘরের মালামাল নিতে থাকে ‌। ওই সময়ে মেয়ের হাতে থাকা আংটি খুলতে গেলে ব্যথায় অনুভাব করায় বৃষ্টির ঘুম ভেঙ্গে যায় তখন সে চোখ খুলে দেখে খাটের পাশে ৩জন দাড়িয়ে আছে তখন সে আত্মচিৎকার করলে চোরেরা দ্রুত স্থান ত্যাগ করে। তার আত্মচিৎকারে আশেপাশের লোকজন ছুটে এসে তাদেরকে অচেতন অবস্থায় দেখতে পেয়ে বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে । বর্তমানে ভূক্তভোগী বিপুল রায় ও মেয়ে বৃষ্টি রায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport