শুক্রবার ৯ অক্টোবর, ২০২৬

বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

9 October, 2026 1:22:07
বটিয়াঘাটায় কাজিবাছা নদীতে অভিযানে ১২ হাজার মিটার জাল জব্দ

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৬ বাস্তবায়নের লক্ষ্যে বটিয়াঘাটা উপজেলার কাজিবাছা নদীতে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়েছে। এ সময় সর্বমোট ১২ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার থেকে মা ইলিশ সংরক্ষণে ২২ দিনের জন্য মাছ ধরা নিষিদ্ধ কার্যক্রম শুরু হয়েছে। এ উপলক্ষে ইলিশের প্রজনন ও বংশবৃদ্ধি নির্বিঘ্ন রাখতে নদীতে অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে মোবাইল কোর্ট পরিচালনা করেন বটিয়াঘাটা উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান। এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সেলিম সুলতান।
অভিযানকালে কাজিবাছা নদী থেকে সর্বমোট ১২ হাজার মিটার মাছ ধরার জাল জব্দ করা হয়।
মা ইলিশ সংরক্ষণ এবং ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিত করতে নিষেধাজ্ঞার ২২ দিন নদীতে মাছ ধরা থেকে বিরত থাকার জন্য সংশ্লিষ্ট সবাইকে আহ্বান জানানো হয়েছে। ইলিশের উৎপাদন বৃদ্ধি ও দেশের মৎস্যসম্পদ রক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard