বানারীপাড়ায় নগদ টাকা-গহনা ও শিশুসন্তান নিয়ে স্ত্রী চলে যাওয়ার অভিযোগ, পরে স্বামীকে লিগ্যাল নোটিশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

বানারীপাড়ায় নগদ টাকা-গহনা ও শিশুসন্তান নিয়ে স্ত্রী চলে যাওয়ার অভিযোগ, পরে স্বামীকে লিগ্যাল নোটিশ

30 September 2026, 6:12:40

বানারীপাড়ায় নগদ টাকা-গহনা ও শিশুসন্তান নিয়ে স্ত্রী চলে যাওয়ার অভিযোগ, পরে স্বামীকে লিগ্যাল নোটিশ

সাইফুল ইসলাম মিয়া,বানারীপাড়া (উপজেলা) প্রতিনিধিঃ

বরিশালের বানারীপাড়ায় নগদ টাকা, স্বর্ণালংকার ও রূপার গহনাসহ শিশুসন্তানকে নিয়ে স্ত্রী বাড়ি থেকে চলে যাওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনার কয়েকদিন পর স্বামীর বিরুদ্ধে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি নোটিশ পাঠানোর অভিযোগও উঠেছে। পরে এ ঘটনায় তিনজনকে আসামি করে আদালতে মামলা দায়ের করেছেন ভুক্তভোগী স্বামী।

ঘটনাটি উপজেলার বাইশারী ইউনিয়নের উত্তরকূল গ্রামের পলাশ ফকিরের (৩২) পরিবারে ঘটেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, পারিবারিক কলহের পূর্বের ঘটনার জের ধরে গত শনিবার (১১ জুলাই) সকালে পলাশ ফকিরের স্ত্রী খাদিজা (২৫) তার দুই ভাইয়ের নেতৃত্বে কয়েকজন লোকজন নিয়ে বাড়িতে আসেন। ওই সময় পলাশ ফকির কাজের প্রয়োজনে বাড়ির বাইরে ছিলেন। অভিযোগ রয়েছে, এ সুযোগে তারা ঘরে প্রবেশ করে পলাশের মায়ের স্বর্ণালংকার, দুই ভরি রূপার গহনা, নগদ ২৬ হাজার টাকা ও কিছু আসবাবপত্রসহ শিশুসন্তানকে নিয়ে চলে যান।

এরপর ঘটনার কয়েকদিনের মধ্যে, ১৩ জুলাই পলাশ ফকিরের বিরুদ্ধে লিগ্যাল এইডের মাধ্যমে আইনি নোটিশ পাঠানো হয় বলে দাবি করেন তিনি।

পরবর্তীতে এ ঘটনায় পলাশ ফকির বাদী হয়ে বরিশাল বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আমলী আদালতে মামলা দায়ের করেন। মামলায় মো. মেহেদী সরদার (২৭), খাদিজা (২৫) ও রাজীব সরদার (৩২)-কে আসামি করা হয়েছে। মামলাটি দণ্ডবিধির ৩৮০/৫০৬ ধারায় দায়ের করা হয়েছে বলে জানা গেছে।

পলাশ ফকির অভিযোগ করে বলেন, “বিয়ের পর থেকেই খাদিজা সংসারের প্রতি অন্যমনস্ক ছিলেন। বিভিন্ন সময়ে প্রতিবেশীদের কাছ থেকেও তার আচরণ নিয়ে নানা অভিযোগ শুনেছি। পারিবারিক বিষয় বিবেচনায় নিয়ে আমি বিষয়গুলো এড়িয়ে যেতাম। পরবর্তীতে তার বিরুদ্ধে পরকীয়ার সম্পর্কের অভিযোগ জানতে পারি। এসব বিষয় জানাজানি হওয়ার পর পারিবারিক কলহ আরও বেড়ে যায়।”

তিনি আরও অভিযোগ করেন, “পারিবারিক বিরোধের জেরে সন্তানদের সঙ্গে খারাপ আচরণ এবং আমার মায়ের সঙ্গে মারধরের ঘটনাও ঘটেছে। সর্বশেষ ১১ জুলাই বাড়িতে এসে নগদ টাকা, স্বর্ণালংকার, রূপার গহনা ও আসবাবপত্র নিয়ে শিশুসন্তানসহ চলে যায়।”

তবে এসব অভিযোগের বিষয়ে খাদিজা ও অন্য অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা প্রতিবেদনে যুক্ত করা হবে।

ঘটনার বিষয়ে আইনগত প্রক্রিয়া চলমান রয়েছে বলে জানা গেছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard