বুধবার ২৯ জুলাই, ২০২৬

বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা, মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

29 July, 2026 8:59:04
বটিয়াঘাটায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা, মুক্তিযোদ্ধা ও হাসপাতালের জন্য বিভিন্ন সহায়তার ঘোষণা

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ

খুলনা-১ আসনের জাতীয় সংসদ সদস্য আলহাজ্ব আমীর এজাজ খান বলেছেন, “মুক্তিযোদ্ধারা হাসলে বাঁচবে, আর কাঁদলে বাংলাদেশও কাঁদবে। মুক্তিযোদ্ধাদের সম্মান রক্ষা করা আমাদের নৈতিক দায়িত্ব।” তিনি বলেন, দেশের মানুষের মৌলিক অধিকারের অন্যতম হলো উন্নত স্বাস্থ্যসেবা। সরকার স্বাস্থ্যসেবা জনগণের দোরগোড়ায় পৌঁছে দিতে স্বাস্থ্য খাতে বরাদ্দ ও কার্যক্রম বৃদ্ধি করেছে। চিকিৎসকদের আন্তরিক সেবায় একটি সুস্থ জাতি গড়ে তোলা সম্ভব।
মঙ্গলবার (গতকাল) বেলা ১১টায় বটিয়াঘাটা উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ড কাউন্সিলের আয়োজনে মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সদস্য নির্বাচিত হওয়ায় এমপি আমীর এজাজ খানকে সংবর্ধনা প্রদান করা হয়। একই দিনে উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির পৃথক সভায়ও তিনি প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন।
বীর মুক্তিযোদ্ধা ফেরদাউস শেখের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা থান্দার কামরুজ্জামান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. ওয়াহিদুজ্জামান, থানার অফিসার ইনচার্জ মারুফ হোসেন, বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা, চিকিৎসক, রাজনৈতিক নেতৃবৃন্দ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে এমপি আমীর এজাজ খান মুক্তিযোদ্ধাদের জন্য ৫০টি চেয়ার এবং বটিয়াঘাটা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের অপারেশন থিয়েটারের জন্য একটি আইপিএস, একটি জেনারেটর ও একটি সাবমার্সিবল টিউবওয়েল প্রদানের ঘোষণা দেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport