নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ
নিরাপদ পানীয় জল ব্যবহারে মাটির মেটে বিতরণ

শ্যামনগর, সাতক্ষীরা প্রতিনিধিঃ
উপকূলীয় অঞ্চলে নিরাপদ পানীয় জল সংরক্ষণ,
প্লাস্টক দূষণ হ্রাস এবং পরিবেশবান্ধব জীবনযাত্রা গড়ে তুলতে সাতক্ষীরার শ্যামনগরে বেসরকারি গবেষণা প্রতিষ্ঠান বারসিক’র উদ্যোগে ২৫০টি পরিবারের মাঝে মাটির তৈরি মেটে (পানির পাত্র) বিতরণ কার্যক্রমের উদ্বোধন হয়েছে। কর্মসূচির প্রথম পর্যায়ে ৮ জন নারীর হাতে মাটির মেটে তুলে দেওয়া হয়।
মঙ্গলবার( ২৮ জুলাই) সকালে শ্যামনগর উপজেলার আকাশলীনা ইকো ট্যুরিজম সেন্টারে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী অফিসার মিজ শামসুজ্জাহান কনক।
প্রধান অতিথি বলেন, বর্তমানে প্লাস্টিকের পাত্রে পানি সংরক্ষণের প্রবণতা জনস্বাস্থ্য ও পরিবেশ উভয়ের জন্যই উদ্বেগের বিষয়। এর পরিবর্তে মাটির তৈরি পাত্র ব্যবহার একটি স্বাস্থ্যসম্মত ও পরিবেশবান্ধব। মাটির মেটেতে সংরক্ষিত পানি প্রাকৃতিকভাবে শীতল থাকে, বিদ্যুৎ ছাড়াই পানির স্বাভাবিক গুণাগুণ বজায় রাখে এবং প্লাস্টিকজনিত দূষণ কমাতে কার্যকর ভূমিকা রাখে। তিনি পরিবেশ ও জনস্বাস্থ্য রক্ষায় স্থানীয় জনগণকে মাটির পাত্র ব্যবহারে আরও আগ্রহী হওয়ার আহ্বান জানান।
অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের মাটির মেটে ব্যবহারের সঠিক পদ্ধতি, নিরাপদ পানীয় জল সংরক্ষণ, মাটির পাত্র ব্যবহারের স্বাস্থ্যগত, পরিবেশগত ও অর্থনৈতিক উপকারিতাও তুলে ধরেন। পাশাপাশি স্থানীয় কুমোর শিল্পের বিকাশ এবং পরিবেশবান্ধব জীবনধারা গড়ে তুলতে আহবান জানান।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: