ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও পাটচাষ নিয়ে “পার্টনার কংগ্রেস-২০২৬অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও পাটচাষ নিয়ে “পার্টনার কংগ্রেস-২০২৬অনুষ্ঠিত

11 May 2026, 11:11:43

ফুলবাড়ীতে কৃষি উন্নয়ন ও পাটচাষ নিয়ে “পার্টনার কংগ্রেস-২০২৬অনুষ্ঠিত

মোঃ শাহ জামাল শাওন, ফুলবাড়ী কুড়িগ্রাম প্রতিনিধিঃ

কুড়িগ্রামের ফুলবাড়ীতে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের প্রোগ্রাম অন এগ্রিকালচার এন্ড রুরাল ট্রান্সফরমেশন ফর নিউট্রিশন এন্টারপ্রেনরশীপ এন্ড রেসিলিয়েন্স ইন বাংলাদেশ (পার্টনার) প্রোগ্রামের আওতায় পার্টনার কংগ্রেস ২০২৬ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা পরিষদ অডিটোরিয়াম হল রুমে ১১ মে রোজ সোমবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার দিলারা আক্তার এর সভাপতিত্বে পার্টনার কংগ্রেস অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জনাব আব্দুল্লাহ আল মামুন,উপপরিচালক কৃষি সম্প্রসারণ অধিদপ্তর খামারবাড়ি কুড়িগ্রাম। স্বাগত বক্তব্য রাখেন নিলুফা ইয়াসমিন, উপজেলা কৃষি অফিসার ফুলবাড়ী কুড়িগ্রাম। এসময় উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের আমীর মাওলানা আব্দুল মালেক, উপজেলা জামাতের সেক্রেটারি আব্দুর রহমান, উপজেলা এনসি পির আহবায়ক নাজমুল ফেরদৌস লাভলু, বিএনপি নেতা সামছুজ্জামান হাসু প্রমূখ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard