মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬

পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

5 October, 2026 8:43:21
পূর্বধলা সরকারি ডিগ্রী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের অপসারণের দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন ও বিক্ষোভ মিছিল

মো: কামরান হোসেন,পূর্বধলা, নেত্রকোনা সংবাদদাতা:

নেত্রকোনার পূর্বধলা সরকারি কলেজের শিক্ষার মানোন্নয়ন ও ফলাফল বিপর্যয় রোধ ও ভারপ্রাপ্ত অধ্যক্ষ ( ভাইস প্রিন্সিপাল) আনোয়ারুল হক রতনের অপসারণ, বিচার এবং নতুন অধ্যক্ষ নিয়োগের দাবিতে বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল করেছে কলেজের শিক্ষার্থীরা এবং স্থানীয় লোকজন।

রবিবার( ৪ সেপ্টেম্বর /২৬) সকাল ১০ টায় কলেজ গেইটের সামনে এই মানব বন্ধন অনুষ্ঠিত হয়।

এর কিছুক্ষন পর প্রতিপক্ষ একটি গ্রুপ আন্দোলনরত শিক্ষার্থীদের ব্যানার ছিনতাই করে নিয়ে যায় এবং তখন আতংকের সৃষ্টি হয়। এদিকে গত শনিবার গভীর রাতে অধ্যক্ষের অফিস কক্ষের দরজায় দুর্বৃত্তরা অগ্নি সংযোগ করে। পরে তা নিভিয়ে ফেলা হয়। বড় কোন ক্ষতি হয় নাই।

মানববন্ধন ও বিক্ষোভকালে শিক্ষার্থীরা বলেন, ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতনের দায়িত্বে থাকাকালীন সময়ে প্রতি বছর কলেজের ফলাফলে বিপর্যয় ঘটছে, শিক্ষার সুষ্ঠু পরিবেশ বিনষ্ট হয়েছে এবং সীমাহীন দুর্নীতি ও নোংরা রাজনীতি কলেজে প্রতিষ্ঠা পেয়েছে। ব্যানারে তাকে আওয়ামী ফ্যাসিস্ট হিসেবে আখ্যা দেওয়া হয়েছে।

এ অবস্থা থেকে উত্তরণের জন্য অবিলম্বে তার অপসারণ ও বিচার এবং একজন যোগ্য নতুন অধ্যক্ষ নিয়োগের দাবি জানিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা।

আন্দোলনের এক পর্যায়ে বহিরাগত কিছু লোক এসে শান্তিপূর্ণ আন্দোলনে বাধাসৃষ্টি করে ব্যানার টেনে ফেলে দেয় এতে সাধারণ শিক্ষার্থী ক্ষুব্ধ হয়ে স্লোগান মিছিল দেয়। খবর পেয়ে পূর্বধলা থানা পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে নেন। এরপর ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন কলেজে প্রবেশ করেন।

ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন সাংবাদিকদের বলেন, তার বিরুদ্ধে আনীত অভিযোগ মিথ্যা এবং ষড়যন্ত্রমূলক।
এখন কলেজ ভালোভাবেই চলছে। কোন প্রকার দূর্নীতি হয় নাই। প্রয়োজনে সরকারের পক্ষ থেকে অডিট করো হোক।

এই কলেজে অধ্যক্ষ হিসাবে ইতিপূর্বে দুজনকে নিয়োগ দিয়ে পাঠালে ও তাদের যোগদান করার পর কর্তৃপক্ষ পদায়ন বাতিল করে।
কেন বার বার নিয়োগের পর দায়িত্ব প্রাপ্ত অধ্যক্ষদের বাতিল করা হচ্ছে এ বিষয়ে জানতে চাইলে ভারপ্রাপ্ত অধ্যক্ষ আনোয়ারুল হক রতন সাংবাদিকদের বলেন,এই কলেজে অধ্যক্ষ হিসাবে যোগদানের আগে স্থানীয় বিএনপি নেতা,তাদের সাথে পরামর্শ নিয়ে যোগদান করতে হবে এবং আমার সাথে ও কথা বলতে হবে যেহুত আমি দায়িত্বে আছি।

এদিকে পূর্বধলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আব্দুল্লাহ আল মামুন বলেন, আইন শৃংখলা রক্ষার জন্য কলেজে পুলিশ মোতায়েন করা হয়েছে। তবে পরিবেশ পরিস্থিত এখন শান্ত।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard