শুক্রবার ১৭ এপ্রিল, ২০২৬

নবাগত ইউএনও খাদিজা আক্তারের সঙ্গে চিতলমারী উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

7 April, 2026 7:24:55
নবাগত ইউএনও খাদিজা আক্তারের সঙ্গে চিতলমারী উপজেলা বিএনপির সৌজন্য সাক্ষাৎ

আজাদ খান, চিতলমারি প্রতিনিধিঃ 
বাগেরহাটের চিতলমারীতে নবাগত উপজেলা নির্বাহী অফিসার খাদিজা আক্তারের সঙ্গে উপজেলা বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৭ এপ্রিল) দুপুর ১২টায় উপজেলা নির্বাহী কর্মকর্তার দপ্তরে আয়োজিত এ সাক্ষাৎকারে পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ পরিবেশে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা হয়।

সাক্ষাতে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতারা নবাগত ইউএনওকে ফুলেল শুভেচ্ছা জানিয়ে উপজেলার সার্বিক উন্নয়ন কর্মকাণ্ডে প্রশাসনের সঙ্গে সমন্বয়ের আশাবাদ ব্যক্ত করেন। তারা জনবান্ধব প্রশাসন নিশ্চিত করা, নাগরিক সেবা সহজ করা এবং উন্নয়ন কার্যক্রমে স্বচ্ছতা বজায় রাখার বিষয়ে গুরুত্বারোপ করেন।

সাক্ষাৎ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আহসান হাবীব ঠান্ডু, শরীফুল হাসান অপু, অ্যাডভোকেট মো. ফজলুল হক, শফিকুল ইসলাম বাবু, শিপন আহম্মেদ মুন্সী, জাকারিয়া মিলন, শেখ আসাদুজ্জামান, লিমন বিশ্বাস ইউনুসসহ বিএনপি ও অঙ্গ সংগঠনের অন্যান্য নেতৃবৃন্দ।

আলোচনায় জ্বালানি তেলের চলমান সংকট, বিদ্যুৎ সাশ্রয় কার্যক্রম এবং সন্ধ্যার পর দোকানপাট বন্ধ রাখার সরকারি নির্দেশনা বাস্তবায়ন বিষয়েও মতবিনিময় হয়। উপজেলা নির্বাহী অফিসার প্রশাসনের পক্ষ থেকে আইন অনুযায়ী প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণের বিষয়টি উল্লেখ করেন।

সংশ্লিষ্টরা মনে করছেন, এ ধরনের সৌজন্য সাক্ষাৎ স্থানীয় প্রশাসন ও রাজনৈতিক নেতৃত্বের মধ্যে ইতিবাচক যোগাযোগ বৃদ্ধি করে, যা ভবিষ্যতে এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কার্যক্রমকে আরও গতিশীল করতে সহায়ক হবে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport