রবিবার ১৯ জুলাই, ২০২৬

দিনাজপুরে কৃষকদের মাঝে তুলার চারা ও প্রণোদনা বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন

19 July, 2026 12:07:26
দিনাজপুরে কৃষকদের মাঝে তুলার চারা ও প্রণোদনা বিতরণ করলেন সমাজকল্যাণ মন্ত্রী ডাঃ এজেএম জাহিদ হোসেন

কৌশিক চৌধুরী ,হিলি প্রতিনিধিঃ

দিনাজপুরের প্রত্যন্ত গ্রামগুলোতে তুলা চাষ ছড়িয়ে দিতে এবং কৃষকদের এই লাভজনক ফসল চাষে উদ্বুদ্ধ করতে বিরামপুরে স্থানীয় কৃষকদের মাঝে শিমুল, মসলিন ও ট্রি কটন জাতের তুলা গাছের চারা বিতরণ করা হয়েছে। ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচীর অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়।

আজ শনিবার সকালে বিরামপুর উপজেলা হলরুমে তুলা উন্নয়ন বোর্ড ঠাকুরগাঁও জোনের উদ্যোগে এবং তুলা ফসলে প্রণোদনা কর্মসূচির আওতায় এসব চারা ও কৃষি উপকরণ বিতরণ করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সমাজকল্যাণ এবং মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী অধ্যাপক ডাঃ এজেডএম জাহিদ হোসেন। কৃষকদের উদ্দেশ্যে তিনি বলেন, “এই অঞ্চলে তুলা চাষের সম্ভাবনা অনেক বেশি। তুলা একটি অন্যতম অর্থকারী ফসল এবং ধানের চেয়ে তুলার বাজারমূল্য অনেক বেশি। কৃষকদের উৎসাহিত করতে সরকার তুলা চাষীদের বছরে ২৫ হাজার টাকা করে প্রণোদনা দেবে।” বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময় উল্লেখ করে তিনি সকলকে গাছ লাগানোর আহ্বান জানান।

মন্ত্রী আরও বলেন, “বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের সকল শ্রেণী-পেশার মানুষকে সাথে নিয়ে দেশকে এগিয়ে নিতে চান। সবাই একসঙ্গে কাজ করলে দেশের উন্নয়ন সহজ হবে।”

অনুষ্ঠানে ১০০ জন কৃষকের মাঝে বিনামূল্যে হাইব্রিড তুলা বীজ, সার, কীটনাশক ও পিজিআর (PGR) বিতরণ করা হয়। এছাড়া ৩০০টি শিমুল ও মসলিন তুলার চারাও বিনামূল্যে দেওয়া হয়।

তুলা উন্নয়ন বোর্ডের নির্বাহী পরিচালক মো: রেজাউল আমিনের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএই-এর ডিডি মো: আফজাল হোসেন, সিডিবি রংপুরের ডিডি জাফর আলী, বিরামপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছা: তানজিনা খাতুন এবং উপজেলা কৃষি অফিসার কমল কৃষ্ণ রায়।

এছাড়াও ঠাকুরগাঁওয়ের প্রধান তুলা উন্নয়ন কর্মকর্তা সেলিনা আকতার, রংপুরের কীট পতঙ্গ বিশেষজ্ঞ সামিমা নাসরীন, দিনাজপুরের কটন এগ্রোনমিস্ট মোঃ সালাহউদ্দিনসহ তুলা উন্নয়ন বোর্ডের স্থানীয় কর্মকর্তারা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport