দিনাজপুরের বিরামপুরের বুচকি আবাসনে মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন
দিনাজপুরের বিরামপুরের বুচকি আবাসনে মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক কমিটি গঠন

মোঃ নয়ন মিয়া দিনাজপুর জেলা প্রতিনিধিঃ
দিনাজপুর জেলা বিরামপুর উপজেলা ৩নং খানপুর ইউনিয়নের বুচকি আবাসন গ্রামের এলাকায় ‘মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক সংঘের কমিটি’গঠন করা হয়েছে। শুক্রবার বিকাল ০৪ ঘটিকার বুসকি আবাসন গ্রামের প্রাঙ্গণে আয়োজিত মাদকবিরোধী সমাবেশে এই কমিটি গঠিত হয়।
বুচকি আবাসনের বাসিন্দার বেনজির সভাপতিত্বে অনুষ্ঠিত মাদকবিরোধী সমাবেশে উপস্থিত ছিলেন বুচকি আবাসন গ্রামের এলাকার দুই শতাধিক বাসিন্দা।
সমাবেশে বক্তব্য রাখেন সাবেক চেয়ারম্যান ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ ইয়াকুব আলী মন্ডল বিশিষ্ট সমাজ সেবক চেয়ারম্যান পদপ্রার্থী ৩নং খানপুর ইউনিয়ন পরিষদ লোকমান হাকিম বিরামপুর থানার এসআই এরশাদ ৩নং খানপুর ইউনিয়ন বিএনপির অন্যতম সদস্য বর্ষিয়ান নেতা সুলতান আহমেদ সভাপতি ৭নং ওয়ার্ড বিএনপি রেজাউল আলম সাধারণ সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি একরামুল হক সাংগঠনিক সম্পাদক ৭নং ওয়ার্ড বিএনপি আতিয়ার রহমান সাবেক ইউপি সদস্য শফিকুল ইসলাম ৭নং ওয়ার্ড মেম্বার পদপ্রার্থী মমিনুল ইসলাম আরো গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
সভায় বক্তারা বলেন, সমাজে মাদক ছেয়ে গেছে। চুরি-ছিনতাই বেড়ে গেছে। এখনই প্রতিরোধ গড়ে তুলতে হবে। অন্যথায় সমাজের শান্তি, শৃঙ্খলা বিনষ্ট হয়ে যাবে। প্রতিটি পরিবারের সন্তানদের খেয়াল রাখতে হবে, সন্তানরা কোথায় যায়, কাদের সঙ্গে মিশে। উপস্থিত সবাই মাদকমুক্ত সমাজ গড়ার বিষয়ে একমত পোষণ করেন এবং সকলে আন্তরিকতা ও সাহসিকতার সঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন। পরে ৪০ জন বিশিষ্ট একটি কমিটি মাদক প্রতিরোধ স্বেচ্ছাসেবক সংঘের কমিটি গঠন করা হয়। পরিশেষে মাদক বিরোধী স্বেচ্ছাসেবক সংঘ কমিটি ও অনুষ্ঠানের সভাপতি বেনজির সকলের নিকট সর্বাত্মক সহযোগিতা কামনা করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: