তিন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে ময়লার ভাগাড় স্থানান্তর ও রিসাইক্লিং প্লান্ট বিষয়ে গোল টেবিল বৈঠক
তিন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে ময়লার ভাগাড় স্থানান্তর ও রিসাইক্লিং প্লান্ট বিষয়ে গোল টেবিল বৈঠক

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল, মৌলভীবাজারঃ
শ্রীমঙ্গল সরকারি কলেজসহ তিন শিক্ষা প্রতিষ্ঠানের সম্মুখ থেকে পৌরসভার ময়লার ভাগাড় জেডি রোডে স্থানান্তর বিষয়ে এক গোল টেবিল বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৮ জুন ২০২৬) এতে শ্রীমঙ্গলের কলেজ রোড ও উত্তর ভাড়াউড়াসহ এর আশপাশের এলাকার নেতৃবৃন্দদের নিয়ে সমাধানের স্বার্থে এক আন্তরিক বৈঠক হয়।
এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল—কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মুজিবুর রহমান চৌধুরী। এতে উপজেলা নির্বাহী অফিসার মো. জিয়াউর রহমান সভাপতিত্ব করেন।
এসময় জেডি রোডের এলকাবাসীদের জানানো হয়, গতকাল প্রধানমন্ত্রী তারেক রহমানকে ব্যক্তিগতভাবে বিষয়টি অবগত করলে তিনি স্থানীয় সরকার মন্ত্রীকে নির্দেশনা দেন বিরোধীয় সব পক্ষের মতামতের ভিত্তিতে আইনী ও সামাজিক সিদ্ধান্ত নেয়ার। জেডি রোডে ময়লার যে রিসাইক্লিং প্লান্ট হবে, যা সম্পূর্ণ আধুনিক প্রযুক্তি নির্ভর হবে। এতে কোন গন্ধ ছড়াবে না। এমনকি ময়লার যে পানি বের হবে, তাও সুপেয় পানি হবে বলে ইউএনও ও পৌর প্রশাসক সভায় এমন তথ্য উপস্থাপন করেন।
এসময় যুক্তরাজ্য বিএনপির সাবেক ক্রীড়া বিষয়ক সম্পাদক, আরাফাত রহমান কোকো মেমোরিয়াল ট্রাস্টের কো-অর্ডিনেটর ও বাংলাদেশ ক্রিকেট (বিসিবি)-এর পরিচালক সরফরাজ আহমেদ সরফু বলেন, দেশের ভেতর যে সমস্ত ময়লার রিসাইক্লিং প্লান্ট রয়েছে, প্রয়োজনে তা দেখার জন্য আপনাদের নিয়ে সরজমিন পরিদর্শনের ব্যবস্থা করা হবে।
প্রধান অতিথি তার ফিনিশিং বক্তব্যে বলেন, আপনারা এলাকাবাসীদের নিয়ে বসে আধুনিক এই রিসাইক্লিং প্লান্টের কথা তাদের বুঝিয়ে বলুন এবং আলোচনা করে সিদ্ধান্ত জানান। এসময় উপজেলা বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতৃবৃন্দ বক্তব্য রাখেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: