বুধবার ৫ আগস্ট, ২০২৬

ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ

5 July, 2026 7:25:44
ডিমলায় প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকার বিরুদ্ধে ছাত্রীদের দিয়ে শরীর ম্যাসেজ করার অভিযোগ

বাদশা সেকেন্দার ভুট্টো, ডিমলা প্রতিনিধি:

নীলফামারীর ডিমলা উপজেলার চারঘুড়ি চাপানী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও সহকারী ৪জন শিক্ষিকের বিরুদ্ধে বিভিন্ন অনিয়মের অভিযোগ এনে সংশ্লিষ্ট জেলা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। অভিযোগের প্রেক্ষিতে (৫ জুলাই) রবিবার দুপুরে অনুসন্ধানে জানা যায়।
অভিযোগে বিদ্যালয় পরিচালনায় নানা ধরনের অনিয়মের পাশাপাশি দাবি করা হয়েছে যে, এক সহকারী শিক্ষিকা বিদ্যালয়ের ছাত্রীদের দিয়ে নিজের শরীরে ম্যাসাজ করিয়ে নেন, সঠিক সময়ে স্কুলে উপস্থিত থাকেন না, আগাম হাজিরা খাতায় স্বাক্ষর করেন, ক্লাস রুম ও বারান্দা ছাত্রীদের দিয়ে ঝাড়ু দেয়, যা শিক্ষাপ্রতিষ্ঠানের পরিবেশ ও শিক্ষার্থীদের মর্যাদার পরিপন্থী বলে অভিযোগকারী উল্লেখ করেছেন।
অভিযোগকারী বিষয়গুলোর নিরপেক্ষ তদন্ত করে দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেছেন।
এ বিষয়ে অভিযুক্ত প্রধান শিক্ষক জামিয়ার রহমান শিক্ষিকাদের বক্তব্য জানা সম্ভব হয়নি। তাদের বক্তব্য পাওয়া গেলে তা পরবর্তীতে প্রকাশ করা হবে।
এদিকে, স্থানীয়দের মধ্যে অভিযোগের বিষয়টি নিয়ে আলোচনা সৃষ্টি হয়েছে। তবে অভিযোগের সত্যতা যাচাই না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোনো চূড়ান্ত মন্তব্য করা সম্ভব নয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষ তদন্ত শেষে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলে প্রত্যাশা করছেন এলাকাবাসী ইমরান সরকার, মোমিন ইসলাম, শাহিন আহমেদ, আখতারুজ্জামান, রাকিব ইসলাম, সাজু,জসীমউদ্দীন, প্রান্ত ইসলাম এরা সবাই উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তার বরাবর লিখিত অভিযোগ দায়ের করেন। ২৫জুন/২৬ লিখিত অভিযোগের বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বীরেন্দ্রনাথ রায় সাথে মুঠোফোনে যোগাযোগ করলে তিনি ফোনটি রিসিভ করেননি।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport