সোমবার ১৭ আগস্ট, ২০২৬

জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

16 August, 2026 10:50:25
জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ পালিত: বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভা

মোঃ মেহেদী হাসান,​ বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:

​‘রুপালি মৎস্যে স্বনির্ভর দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে নাটোরের বড়াইগ্রামে জাতীয় মৎস্য পক্ষ-২০২৬ উদযাপিত হয়েছে। এ উপলক্ষে রবিবার (১৬ আগস্ট) সকালে উপজেলা প্রশাসনের আয়োজনে এক বর্ণাঢ্য র‍্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
​সকাল ১০টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় একই স্থানে এসে শেষ হয়। র‍্যালিতে উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মৎস্যজীবীসহ নানা শ্রেণি-পেশার মানুষ অংশ নেন।


​র‍্যালি শেষে উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উপজেলা নির্বাহী অফিসার লায়লা জান্নাতুল ফেরদৌসের সভাপতিত্বে এবং উপজেলা সহকারী মৎস্য কর্মকর্তা মো. মুফাসসিরের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন নাটোর-৪ (বড়াইগ্রাম-গুরুদাসপুর) আসনের সংসদ সদস্য আলহাজ্ব মো. আব্দুল আজিজ।
​সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা মো. মুরাদ হোসেন প্রামাণিক, বীর মুক্তিযোদ্ধা আবুল খায়ের, উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুস সালাম মোল্লা, মৎস্যজীবী মো. ইব্রাহিম হোসেন ও আব্দুল কুদ্দুস মজুমদার।
​এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. নূরে আলম সিদ্দিকী, উপজেলা কৃষি কর্মকর্তা মো. সজীব আল মারুফ, পল্লী উন্নয়ন কর্মকর্তা মো. সাহাবুল রহমান, জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, বনপাড়া পৌর সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এবিএম ইকবাল হোসেন রাজুসহ উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও স্থানীয় মৎস্যজীবীরা।
​আলোচনা সভায় বক্তারা বলেন, দেশের অর্থনীতি ও পুষ্টির চাহিদা পূরণে মৎস্য খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি, মৎস্যসম্পদ সংরক্ষণ এবং অবৈধভাবে মাছ শিকার রোধে সবাইকে আরও বেশি সচেতন ও দায়িত্বশীল হওয়ার আহ্বান জানান তারা। একই সঙ্গে মৎস্যজীবীদের জীবনমান উন্নয়ন এবং আধুনিক প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে মাছের উৎপাদন আরও বাড়ানোর ওপর বিশেষ গুরুত্ব আরোপ করা হয়।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport