জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাসদের স্মারক লিপি প্রদান
জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাসদের স্মারক লিপি প্রদান
মো: শাহজামাল শাওন,ফুলবাড়ী,কুড়িগ্রামঃ
অর্থমন্ত্রালয়ের জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দের দাবিতে বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের স্মারক লিপি প্রদান। আজ ২২ শে মে বৃহস্পতিবার সকাল ১১ টায় উপজেলা নির্বাহী অফিসার পক্ষে উপজেলা প্রশাসনিক কর্মকর্তা নুরন্নবী সরকার এর হাতে স্মারক লিপি তুলে দেন উপজেলা বাংলাদেশ সমাজতান্ত্রিক দল বাসদ ও সমাজতান্ত্রিক ক্ষেতমজুর ও কৃষক ফ্রন্টের সভাপতি মো: রুস্তম আলী বিএসসি এ সময় উপস্থিত ছিলেন উপজেলা সাধারন সম্পাদক ফুলবর মিয়াসহ নেতৃবৃন্দ। এ সময় ফুলবর মিয়া বলেন, আগামী ২০২৬-২৭ অর্থ বছরে জাতীয় বাজেটের উন্নয়ন বরাদ্দের ৪০% কৃষি খাতে বরাদ্দ দিতে হবে।বরাবরই কৃষকরা তাদের ন্যায্য অধিকার থেকে অবহেলিত।মোট শ্রমশক্তির ৪৪ ভাগ কৃষিতে যুক্ত। রাষ্ট্র ও সরকারের চরম অবহেলার পরেও একক খাত হিসাবে কৃষি জিডিপিতে ১১ শতাংশ অবদান রাখছে। তিনি আরো বলেন,দেশের রপ্তানি খাতে কৃষি পণ্যের ভূমিকা ৭ %। কৃষিতে ১ % প্রবৃদ্ধি ঘটলে ৩ % বেকারত্ব কমে।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

