জাতিসংঘে অভিযোগ, কারাগারে ইমরান খানের ওপর অমানবিক আচরণ চলছে
জাতিসংঘে অভিযোগ, কারাগারে ইমরান খানের ওপর অমানবিক আচরণ চলছে
আন্তর্জাতিক ডেক্সঃ ১৫ সেপ্টেম্বর সোমবার ২০২৫।
পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খানের ওপর কারাগারে অমানবিক আচরণ ও মানবাধিকার লঙ্ঘনের অভিযোগ এনে জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ারের কাছে আবেদন করেছে তাঁর আন্তর্জাতিক আইনজীবী দল।
আবেদনে বলা হয়, ইমরান খানকে পরিকল্পিতভাবে নানাভাবে নির্যাতনের শিকার করা হচ্ছে। তাঁকে দীর্ঘদিন ধরে একাকী বন্দী করে রাখা, প্রয়োজনীয় চিকিৎসা থেকে বঞ্চিত করা, নিম্নমানের খাবার দেওয়া এবং পরিবার ও আইনজীবীদের সঙ্গে সাক্ষাতের সুযোগ না দেওয়ার অভিযোগ তোলা হয়েছে।
আইনজীবীরা দাবি করেছেন, এসব আচরণের মাধ্যমে পাকিস্তান নির্যাতনবিরোধী কনভেনশন (CAT) ও আন্তর্জাতিক নাগরিক ও রাজনৈতিক অধিকার সনদ (ICCPR) ভঙ্গ করেছে। আবেদনের সঙ্গে ইমরানের ছেলে সুলেইমান খানের একটি বিবৃতি যুক্ত করা হয়েছে। সেখানে তিনি বলেছেন, তাঁর বাবাকে যে পরিবেশে রাখা হয়েছে, তা অসহনীয় এবং সরাসরি মানবাধিকার লঙ্ঘনের শামিল।
জাতিসংঘের নির্যাতনবিষয়ক বিশেষ র্যাপোর্টিয়ার এসব অভিযোগ বিশ্বাসযোগ্য মনে করলে তা তদন্ত করতে পারেন এবং প্রয়োজনে ঘটনাস্থল পরিদর্শন করে রিপোর্ট মানবাধিকার কাউন্সিল ও সাধারণ পরিষদে জমা দিতে পারেন।
উল্লেখ্য, ৭১ বছর বয়সী ইমরান খান ২০২২ সালের এপ্রিলে অনাস্থা ভোটে ক্ষমতাচ্যুত হওয়ার পর থেকে একাধিক মামলায় অভিযুক্ত। ২০২৩ সালের আগস্ট থেকে তিনি কারাবন্দী রয়েছেন। তাঁর আইনজীবীরা জাতিসংঘকে আহ্বান জানিয়েছেন, পাকিস্তান সরকার যেন তাঁর শারীরিক ও
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport

