হাসনাবাদ বাজারের ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন | বিডি-প্রেস 24 ডট কম

হাসনাবাদ বাজারের ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

30 April 2026, 9:52:00

হাসনাবাদ বাজারের ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগে সংবাদ সম্মেলন

ওমর ফারুক, নরসিংদী প্রতিনিধি:

নরসিংদীর রায়পুরা উপজেলার আমিরগঞ্জ ইউনিয়নের হাসনাবাদ বাজারে সম্প্রতি ঘটে যাওয়া একটি ব্যবসা-সংক্রান্ত ঘটনাকে কেন্দ্র করে অপপ্রচারের অভিযোগ উঠেছে। এ ঘটনায় সংবাদ সম্মেলন করে নিজের অবস্থান স্পষ্ট করেছেন স্থানীয় ব্যবসায়ী ও যুবদল নেতা নূর মোহাম্মদ।

লিখিত বক্তব্যে নূর মোহাম্মদ জানান, গত ২৮ এপ্রিল ২০২৬ তারিখে হাসনাবাদ বাজারের এরমান হোটেল অ্যান্ড রেস্তোরাঁর মালিক শিবলীর সঙ্গে তার একটি অপ্রীতিকর ঘটনা ঘটে। তবে বিষয়টি সম্পূর্ণ ব্যবসায়িক লেনদেনজনিত ভুল বোঝাবুঝির ফল ছিল বলে তিনি দাবি করেন।

তিনি বলেন, ঘটনার পরপরই স্থানীয় গণ্যমান্য ব্যক্তিদের হস্তক্ষেপে উভয় পক্ষের মধ্যে আলোচনার মাধ্যমে বিষয়টি মীমাংসা করা হয় এবং আপোষে নিষ্পত্তি হয়।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বাজার কমিটির সাধারণ সম্পাদক বাহাউদ্দীন ভূইয়া, সদস্য মাসুম মৃধা, ওয়ার্ড কমিটির সভাপতি আতাউর রহমান, বণিক সমিতির সদস্য হাবিবুর রহমান, রফিক কাজী, কাউসার সরকারসহ আমিরগঞ্জ ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কামরুজ্জামান, সাংগঠনিক সম্পাদক জাহাঙ্গীর আলম মেম্বার এবং জেলা যুবদলের সদস্য জসিম উদ্দিন সরকারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

নূর মোহাম্মদ অভিযোগ করেন, একটি মহল ইচ্ছাকৃতভাবে ঘটনাটিকে রাজনৈতিক রূপ দিয়ে তার সামাজিক ও রাজনৈতিক ভাবমূর্তি ক্ষুণ্ন করার অপচেষ্টা চালাচ্ছে, যা অনাকাঙ্ক্ষিত।

তিনি আরও বলেন, তিনি ইউনিয়ন যুবদলের সাবেক সভাপতি এবং সাবেক সংসদ সদস্য মরহুম আব্দুল আলী মৃধার ভাগিনা। অতীতে রাজনৈতিক কারণে তিনি মামলা ও হামলার শিকার হয়েছেন এবং তার পরিবারও হয়রানির শিকার হয়েছে।

বর্তমানে তিনি রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুলের নেতৃত্বে এলাকার উন্নয়ন ও শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে কাজ করে যাচ্ছেন বলে জানান এবং এ লক্ষ্যে সকলের সহযোগিতা কামনা করেন।

সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন নুরুল হক, আবুল কালাম, জামাল ভুইয়া, গোলাপ হোসেন ব্যাপারী, আমিন মৃধা, মাসুদ মিয়া, নুরুল আমিন ভুঁইয়া, সিমায় মিয়া, আবু সাঈদ, সবুজ মিয়া, হিমেল মিয়া ও সোহেল মিয়াসহ স্থানীয় অনেকে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: