মঙ্গলবার ২৪ নভেম্বর, ২০২৬

চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের জন্য আবুবকরপুরবাসীর কাছে দোয়া চাইলেন জামাতা সাদিকুর রহমান সাইদ

24 November, 2026 12:52:08
চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের জন্য আবুবকরপুরবাসীর কাছে দোয়া চাইলেন জামাতা সাদিকুর রহমান সাইদ

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধি:

ভোলার চরফ্যাশন উপজেলার আবুবকরপুর ইউনিয়নে আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী নাজমুল হাসান সুমনের জন্য ইউনিয়নের সর্বস্তরের জনগণের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেছেন তাঁর জামাতা সাদিকুর রহমান সাইদ।

তিনি আবুবকরপুর ইউনিয়নের সর্বস্তরের জনগণের উদ্দেশ্যে বলেন, নাজমুল হাসান সুমনের জন্য সবাই দোয়া করবেন। তিনি যেন মানুষের কল্যাণে কাজ করতে পারেন এবং এলাকার উন্নয়ন ও জনসেবায় নিজেকে নিয়োজিত রাখতে পারেন।

সাদিকুর রহমান সাইদ আরও বলেন, মানুষের দোয়া, ভালোবাসা ও সহযোগিতা একজন জনপ্রতিনিধির পথচলায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই আবুবকরপুর ইউনিয়নের সকল শ্রেণি-পেশার মানুষের কাছে তিনি আন্তরিকভাবে দোয়া কামনা করছেন।

তিনি আশাবাদ ব্যক্ত করেন, এলাকাবাসীর দোয়া ও সহযোগিতায় নাজমুল হাসান সুমন তাঁর জনসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে পারবেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard