চিতলমারীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন
চিতলমারীতে বিএনপির উদ্যোগে খালেদা জিয়ার জন্মবার্ষিকী পালন
চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধি:
বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মবার্ষিকী পালন করেছে বাগেরহাটের চিতলমারী উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠনগুলো।
এ উপলক্ষে উপজেলা বিএনপির উদ্যোগে দোয়া ও আলোচনা সভার আয়োজন করা হয়। এতে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও ওয়ার্ড থেকে বিএনপি এবং সহযোগী সংগঠনের কয়েকশ নেতাকর্মী যোগ দেন।
সভায় বক্তারা বেগম খালেদা জিয়ার রাজনৈতিক সংগ্রাম ও দেশের গণতান্ত্রিক আন্দোলনে তাঁর ভূমিকা তুলে ধরেন। তারা তাঁর সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।
এ সময় বক্তব্য দেন উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহ্বায়ক মো. শিপন আহমেদ মুন্সি, সাবেক সহসভাপতি মো. একরামুল হক মুন্সী, সাংগঠনিক সম্পাদক মো. শফিকুল ইসলাম বাবু, উপজেলা বিএনপি নেতা মো. বাদসা মুন্সি, হিজলা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক কাজী অসিকুর রহমান, কলাতলা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. গাউস কাজী, শিবপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মোস্তফা কামাল তুহিন ও বিএনপি নেতা স্বাধীন ফকির।
উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মো. লিমন বিশ্বাস ইউনুসের সঞ্চালনায় সভায় সভাপতিত্ব করেন চিতলমারী উপজেলা বিএনপির সাবেক সিনিয়র যুগ্ম আহ্বায়ক অ্যাডভোকেট অসিম কুমার সমাদ্দার।
শেষে বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া করা হয়।
সর্বশেষ
- প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
- আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
Developed by bditsupport



