দিনাজপুর জেলা পুলিশের হাতে রংপুর রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের শিরোপা | বিডি-প্রেস 24 ডট কম
হোম / খেলাধুলা / বিস্তারিত

দিনাজপুর জেলা পুলিশের হাতে রংপুর রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের শিরোপা

16 August 2026, 11:51:57

দিনাজপুর জেলা পুলিশের হাতে রংপুর রেঞ্জ ফুটবল টুর্নামেন্টের শিরোপা

মাফিকুল ইসলাম, দিনাজপুর, প্রতিনিধি:

রংপুর রেঞ্জ আন্তঃজেলা ফুটবল টুর্নামেন্ট-২০২৬-এর ফাইনালে নীলফামারী জেলা পুলিশকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয়েছে দিনাজপুর জেলা পুলিশ।
রোববার (১৬ আগস্ট) দিনাজপুর জেলা পুলিশের আয়োজনে পুলিশ লাইন্স মাঠে টুর্নামেন্টের ফাইনাল ম্যাচ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
ফাইনাল ম্যাচে শুরু থেকেই আক্রমণ-পাল্টা আক্রমণে জমে ওঠে দুই দলের লড়াই। শেষ পর্যন্ত একটি গোলের ব্যবধানে জয় নিশ্চিত করে দিনাজপুর জেলা পুলিশ।
খেলা শেষে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রংপুর রেঞ্জের ডিআইজি আমিনুল ইসলাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন দিনাজপুরের পুলিশ সুপার মো. জেদান আল মুসা, পিপিএম।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিবিআই, দিনাজপুরের পুলিশ সুপার (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) মো. মাহফুজ্জামান আশরাফ, নীলফামারীর পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন খাঁন এবং ইন-সার্ভিস ট্রেনিং সেন্টার, দিনাজপুরের কমান্ড্যান্ট (পুলিশ সুপার) আবুল কাশেম মো. বাকীবিল্লাহ।
এ ছাড়া রেঞ্জ পুনাক, রংপুরের সভানেত্রী শাহানা আক্তার এবং পুনাক, দিনাজপুরের সভানেত্রী ফারিহা বিনতে হক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
পরে প্রধান অতিথি চ্যাম্পিয়ন দিনাজপুর জেলা পুলিশ দলের হাতে চ্যাম্পিয়ন ট্রফি এবং রানার্স-আপ নীলফামারী জেলা পুলিশ দলের হাতে রানার্স-আপ ট্রফি তুলে দেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: