চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন
চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে ৫৪তম জাতীয় সমবায় দিবস উদযাপন

চিতলমারী (বাগেরহাট) প্রতিনিধিঃ
“সাম্য ও সমতায়, দেশ গড়বে সমবায়”—এই স্লোগানকে ধারণ করে বাগেরহাটের চিতলমারীতে উৎসবমুখর পরিবেশে পালিত হয়েছে ৫৪তম জাতীয় সমবায় দিবস ২০২৫।
শনিবার (১ নভেম্বর) সকাল ১০টায় উপজেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে উপজেলা পরিষদ চত্বরে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠানের উদ্বোধন করা হয়। পরে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা পরিষদ প্রাঙ্গণ প্রদক্ষিণ করে।
সকাল ১১টায় উপজেলা অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা সমবায় কর্মকর্তা মোল্লা সাইফুল ইসলাম এবং সঞ্চালনা করেন স্বপ্নপুরণ কৃষি কল্যাণ সমবায় সমিতির সভাপতি সুধাংশু শেখর রায়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. সাজ্জাদ হোসেন। বিশেষ অতিথি ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. সিফাত আল মারুফ।
এছাড়া একতা মহিলা সমবায় সমিতির সদস্য শোভা রানী, শাপলা নারী উন্নয়ন সমবায় সমিতির সদস্য শিপ্রা মজুমদার এবং হিমেল বহুমুখী সমবায় সমিতির সদস্য যোগেন্দ্রনাথ মণ্ডলসহ বিভিন্ন সমবায় সংগঠনের প্রতিনিধিরা বক্তব্য রাখেন।
অনুষ্ঠান শেষে উন্নত জাতের গাভী পালনের জন্য ছন্দা মণ্ডল ও কৃষ্ণা মণ্ডলকে দুই লক্ষ টাকার চেক প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার মো. সাজ্জাদ হোসেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।
























মন্তব্য: