নলডাঙ্গায় এসিল্যান্ডের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

নলডাঙ্গায় এসিল্যান্ডের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

24 July 2026, 12:03:25

নলডাঙ্গায় এসিল্যান্ডের সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময়

মোঃ রবিউল ইসলাম, নলডাঙ্গা, নাটোর প্রতিনিধিঃ

নাটোরের নলডাঙ্গায় নবাগত এসিল্যান্ড শামীম হোসেনর সাথে উপজেলা প্রেসক্লাবের মতবিনিময় ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২২ জুলাই) বিকেলে নলডাঙ্গা উপজেলা ভূমি অফিসের কার্যালয়ে এ মতবিনিময় অনুষ্ঠিত হয়। নবাগত সহকারী কমিশনার (ভূমি) শামীম হোসেন মতবিনিময়কালে জানান, আমি গত ৮ জুলাই ২০২৬ তারিখে নলডাঙ্গায় যোগদান করেছি। তিনি সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশা করেছেন। মতবিনিময় শেষে উপজেলা প্রেসক্লাবের পক্ষ থেকে নবাগত এসিল্যান্ডকে শুভেচ্ছা জানানো হয়।

এসময় উপস্থিত ছিলেন, নলডাঙ্গা উপজেলা প্রেসক্লাবের সভাপতি দৈনিক ইনকিলাব সংবাদদাতা এম জহুরুল ইসলাম, সেক্রেটারী ইউসুফ হোসেন জুয়েল, সদস্য ইলিয়াস হোসেন প্রমূখ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: