সোমবার ১৩ জুলাই, ২০২৬

চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ “সাফল্য”

13 July, 2026 8:43:28
চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজে প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ "সাফল্য"

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

চরফ্যাশন রেসিডেনসিয়াল মডেল স্কুল অ্যান্ড কলেজ প্রাথমিক বৃত্তি পরীক্ষায় শতভাগ সাফল্য অর্জন করে নতুন গৌরবের নজির স্থাপন করেছে।
প্রতিষ্ঠানটির বৃত্তি পরীক্ষায় ১৯ জন ছাত্র/ছাত্রী অংশগ্রহণকারী সকল শিক্ষার্থী কৃতিত্বের সঙ্গে উত্তীর্ণ হয়ে শতভাগ সাফল্য অর্জন করেছে। এ অসাধারণ অর্জনে শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক ও পরিচালনা পর্ষদের মধ্যে আনন্দের জোয়ার বইছে।

প্রতিষ্ঠানের অধ্যক্ষ মোঃকামরুজ্জামান বিডি প্রেস ২৪ কে বলেন, শিক্ষকদের আন্তরিক প্রচেষ্টা, শিক্ষার্থীদের কঠোর পরিশ্রম এবং অভিভাবকদের সার্বিক সহযোগিতার ফলেই এ সাফল্য সম্ভব হয়েছে। ভবিষ্যতেও শিক্ষার মানোন্নয়ন ও মেধাবী শিক্ষার্থী গড়ে তুলতে প্রতিষ্ঠানটি নিরলসভাবে কাজ করে যাবে।
এ সাফল্যের জন্য বৃত্তিপ্রাপ্ত সকল শিক্ষার্থীকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছেন শিক্ষক, অভিভাবক এবং সুধীজন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport