বৃহস্পতিবার ২৭ আগস্ট, ২০২৬

চরফ্যাশন আদালতে হাজিরা দিতে এসে হামলার শিকার হন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মাজেদ

27 August, 2026 7:07:17
চরফ্যাশন আদালতে হাজিরা দিতে এসে হামলার শিকার হন আওয়ামীলীগ নেতা অধ্যক্ষ মাজেদ

মোঃ নুর হোসেন,চরফ্যাশন (ভোলা)প্রতিনিধিঃ

ভোলার চরফ্যাশন চৌকি আদালতে আত্মসমর্পণ করতে এসে হামলার শিকার হয়েছেন ওসমানগঞ্জ ইউনাইটেড ডিগ্রী কলেজের অধ্যক্ষ আব্দুল মাজেদ।

আজ ২৭ আগস্ট বৃহস্পতিবার দুপুর ১২ টায় চরফ্যাশন চৌকি আদালতের সামনে অধ্যক্ষ মাজেদের উপর বাদি সুমন ও তার পরিবারের লোকজন মিলে এ হামলা করে। এ সময় কোর্টে অবস্থানরত জিআরও উকিল এবং কোর্টের পুলিশরা তাকে উদ্ধার করেন।

অধ্যক্ষ মাজেদ বলেন, ওসমানগঞ্জ ইউনিয়নের চর নুরুল আমিন গ্রামে জমির বিরোধ নিয়ে একই এলাকার সুমন তার বিরুদ্ধে একটি মামলা করলে ওই মামলায় আদালতে আত্মসমর্পণ করতে আসলে আদালত প্রাঙ্গণে মামলার বাদী তার নিকট আত্মীয়সহ ১০-১২ জন লোক নিয়ে আদালতের সামনে এ হামলা করে।

আমি ডাক চিৎকার দিলে আদালতের ভিতরে থাকা,কোর্ট দারোগা,জিআরও আইনজীবী ও আইনজীবীদের সহকারীরা এসে আমাকে উদ্ধার করে।
হামলায় আমি মারাত্মকভাবে আহত হলে প্রাথমিকভাবে চরফ্যাশন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ চিকিৎসা নিয়ে বর্তমানে বাসায় আছি।
এঘটনায় আইন শৃঙ্খলার অবনতি নিয়ে প্রশ্ন তোলেন আদালত পাড়ায় অবস্থানরত বিভিন্ন মামলার বাদি বিবাদীরা ।

অধ্যক্ষ মাজেদের আইনজীবী এডভোকেট রায়হান বলেন,ঘটনার বর্ণনা শুনে মহামান্য আদালত মামলার বাদি সুমনকে ৫০হাজার টাকা জরিমানা করেন।

এছাড়াও জমি সংক্রান্ত মামলার রায়ে অধ্যক্ষ মাজেদকে ১৪লাখ টাকা জরিমানা করলেও এ রায়ের বিরুদ্ধে তারা উচ্চ আদালতে আপিল করবেন বলেও জানিয়েছেন এই আইনজীবী ।

আদালত প্রাঙ্গণে হামলার ঘটনায় সহকারি পুলিশ সুপার মেহেদী হাসান বলেন,বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কর্তৃপক্ষের নির্দেশে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

চরফ্যাসন উপজেলা আইনজীবী সমিতির সভাপতি এডভোকেট রমিজ উদ্দিন বলেন আদালত হচ্ছে জনসাধারণের নিরাপদ আশ্রয়স্থল এখানে মানুষ নিরাপত্তা না পেলে কোথায় নিরাপত্তা পাবে।

তিনি সিসি ক্যামেরার ফুটেজ দেখে হামলা কারীদের বিরুদ্ধে অনতিবিলম্বে ব্যবস্থা নেওয়ার জন্য আদালত কর্তৃপক্ষের নিকট অনুরোধ করেন।

অন্যথায় এ আদালতের প্রতি জনসাধারণের কোন আস্থা থাকবে না।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard