সোমবার ৪ মে, ২০২৬

গভীর রাতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা

4 May, 2026 2:34:44
গভীর রাতে অগ্নিকাণ্ডে বসতঘর ভস্মীভূত, ক্ষতি সাড়ে ৩ লাখ টাকা

ফরহাদ হোসাইন,কয়রা খুলনা প্রতিনিধি:

খুলনার কয়রা উপজেলার উত্তর বেদকাশী ইউনিয়নের শেখ সরদার পাড়া (৩নং ওয়ার্ড)-এ গভীর রাতে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে একটি বসতঘর সম্পূর্ণ পুড়ে ছাই হয়ে গেছে এবং আনুমানিক সাড়ে ৩ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানা গেছে।
বুধবার দিবাগত রাত আনুমানিক ২টা ১৫ মিনিটে বৈদ্যুতিক শর্টসার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। মুহূর্তের মধ্যে আগুন পুরো ঘরে ছড়িয়ে পড়ে।
স্থানীয়রা জানান, আগুন লাগার পর এলাকাবাসী দ্রুত ছুটে এসে পানি ঢেলে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। তবে দাহ্য উপকরণ বেশি থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে এবং ঘরের আসবাবপত্র, কাপড়চোপড়সহ সবকিছু পুড়ে যায়।

ক্ষতিগ্রস্ত পরিবার জানায়, আগুনে তাদের সর্বস্ব পুড়ে গেছে। বর্তমানে তারা খোলা আকাশের নিচে মানবেতর জীবনযাপন করছে। দ্রুত সরকারি ও বিত্তবানদের সহযোগিতা কামনা করেছেন তারা।
এ বিষয়ে স্থানীয় জনপ্রতিনিধিরা ঘটনাস্থল পরিদর্শন করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারের পাশে দাঁড়ানোর আশ্বাস দিয়েছেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport