কোস্ট গার্ডের দুটি অভিযানে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ | বিডি-প্রেস 24 ডট কম

কোস্ট গার্ডের দুটি অভিযানে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

30 August 2025, 9:57:54

কোস্ট গার্ডের দুটি অভিযানে ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ

আজাদ রুহুল আমিন, বাগেরহাট প্রতিনিধিঃ ৩০ আগস্ট শনিবার ২০২৫।

কোস্ট গার্ডের পৃথক দুটি অভিযানে প্রায় সাড়ে ৫ লাখ টাকা মূল্যের ৫০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয়েছে। বিষয়টি নিশ্চিত করেছেন কোস্ট গার্ড পশ্চিম জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার মুনতাসীর ইবনে মহসিন।

গোপন সংবাদের ভিত্তিতে ২৮ আগস্ট বৃহস্পতিবার রাত ১১টায় কোস্ট গার্ড স্টেশন রূপসা একটি বিশেষ অভিযান পরিচালনা করে। এসময় খুলনা থেকে বাগেরহাটগামী একটি সন্দেহজনক ট্রাক তল্লাশি করা হলে প্রায় ৩ লাখ টাকা মূল্যের ৩০০ কেজি অবৈধ কাঁকড়া জব্দ করা হয় এবং তিনজনকে আটক করা হয়। শুক্রবার ফরেস্ট স্টেশন কর্মকর্তার উপস্থিতিতে জব্দকৃত কাঁকড়া রূপসা নদীতে অবমুক্ত করা হয় এবং আটক ব্যক্তিদের মুচলেকা নিয়ে ট্রাকসহ ছেড়ে দেওয়া হয়।

অপরদিকে ২৯ আগস্ট শুক্রবার সকাল ১১টায় কোস্ট গার্ড স্টেশন দোবেকি কর্তৃক সুন্দরবনের আর পাঙ্গাসিয়া নদীতে টহল চলাকালে চারটি সন্দেহজনক কাঠের বোট তল্লাশি করা হয়। এসময় প্রায় ২ লাখ ২০ হাজার টাকা মূল্যের ২০০ কেজি অবৈধ কাঁকড়া এবং ৫০০টি কাঁকড়া ধরার চারু জব্দ করা হয়। পরে জব্দকৃত সব মালামাল দোবেকি ফরেস্ট কর্মকর্তাদের নিকট হস্তান্তর করা হয়।

বনজ ও সামুদ্রিক সম্পদ রক্ষায় কোস্ট গার্ড কর্তৃক ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: