শনিবার ৪ জুলাই, ২০২৬

কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? ব্রাজিল নাকি আর্জেন্টিনা যুক্তিতর্কে মশগুল ভক্তরা

3 July, 2026 4:16:34
কে হবে বিশ্ব চ্যাম্পিয়ন? ব্রাজিল নাকি আর্জেন্টিনা যুক্তিতর্কে মশগুল ভক্তরা

রিপন কান্তি গুণ, নেত্রকোনা প্রতিনিধিঃ

বিশ্বকাপ ফুটবল উন্মাদনা বাংলাদেশের মানুষের কাছে শুধুই একটি ক্রীড়া আসর নয়, বরং এটি দর্শকদের আবেগ, উৎকন্ঠা আর উৎসবের অংশ। বিশ্বকাপ ফুটবলের উন্মাদনায় নেত্রকোনায় ব্রাজিল-আর্জেন্টিনার সমর্থকদের তর্কবিতর্ক।

পাড়া-মহল্লার চায়ের দোকান থেকে শুরু করে সামাজিক যোগাযোগ মাধ্যম সবখানেই চলছে প্রিয় দল নিয়ে তুমল তর্কবিতর্ক, তবে সময়ের পরিবর্তনের সঙ্গে গ্রুপ পর্বের গন্ডি পার হয়ে নকআউট পর্বে এসে সেই দৃশ্যমান উন্মাদনা কিছুটা ভাটা পড়েছে বলে মনে করছেন ফুটবল বিশেষজ্ঞরা। তারপরও নিজেদের প্রিয় দলের সাফল্যের সম্ভাবনা নিয়ে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় বিশ্বকাপে সামনের নকআউট পর্বের ম্যাচগুলোতে আবারও প্রাণ ফিরে পাওয়ার অপেক্ষায় রয়েছে দেশের ফুটবল ভক্তরা।

সরেজমিনে উপজেলা সদরসহ বিভিন্ন এলাকা ঘুরে দেখা গেছে, বিশ্বকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হওয়ার আগে থেকেই শহর থেকে গ্রাম পর্যন্ত ফুটবল প্রেমীদের মাঝে ছড়িয়ে পড়েছে নিজেদের পছন্দের দলের পতাকা টানানো নিয়ে চলছে ব্যপক উৎসাহ উদ্দীপনা। বিশ্বকাপের উন্মাদনা ছড়িয়ে দিতে বিশ্বকাপ শুরুর আগে থেকেই ফুটবল ভক্তরা বিভিন্ন রাস্তার মোড়ে, দোকানে কিংবা বাড়ির ছাদে বিভিন্ন দেশের পতাকা, ব্যানার-ফেস্টুন টানিয়ে তাদের দলের অস্তিত্ব জানান দিচ্ছেন।

চায়ের কাপে চুমুক দিয়ে ঝড় তোলার জন্য অন্য কোন টপিকের প্রয়োজন হয় না। শুধুমাত্র ব্রাজিল আর আর্জেন্টিনার জার্সি গায়ে জড়ানো দুই বন্ধুর মুখোমুখি হওয়াই যথেষ্ট। কারণ, বাঙালিদের বিশ্বকাপ প্রেমের প্রায় পুরোটা জুড়েই রয়ছে লাতিন আমেরিকার এই দুই পরাশক্তির ভার্চুয়াল ও বাস্তব ‘যুদ্ধ’, যেখানে ভক্তরা কেউ এক চুলও ছাড় দিতে রাজি নয়।

বিশ্বকাপ-২০২৬ ফুটবল নিয়ে কথা হয় বারহট্টার ফুটবলান ও রেরেফারি স্বপন রায়ের সাথে তিনি সকালের সময়কে বলেন, দীর্ঘদিন ধরে আন্তর্জাতিক ফুটবলের সবচেয়ে জনপ্রিয় দুটি দল হলো আর্জেন্টিনা ও ব্রাজিল। তবে এবারের বিশ্বকাপ শুধু এই দুই দলের মধ্যেই সমর্থন সীমাবদ্ধ নেই। এছাড়াও এ বিশ্বকাপে ফ্রান্স, স্পেন, পর্তুগাল, ইংল্যান্ডের মতো টপ ফেবারিট দল রয়েছে। সাম্প্রতিক বছরগুলোতে পর্তুগাল দলের জনপ্রিয়তাও অনেক বেড়েছে।

তিনি আরও বলেন, শুধুমাত্র মুখের কথায় তো আর বিশ্বকাপ যুদ্ধ জেতা যায় না। তর্কের ময়দানে প্রতিপক্ষকে কুপোকাত করতে হলে দরকার অকাট্য যুক্তি আর কিছু জাদুকরী পরিসংখ্যান। যখন কথার লড়াইয়ে আবেগ কাজে দেয় না, তখন ঠান্ডা মাথায় ছুড়ে দেওয়া নিজ দলের পক্ষের একটা সঠিক রেকর্ডই হতে পারে আপনার ব্রহ্মাস্ত্র। তাই ব্রাজিল কিংবা আর্জেন্টিনা- যে দলেরই সমর্থক হোন না কেন, নিজের ঝুলিতে কিছু ঐতিহাসিক সত্য জমা রাখা এখন সময়ের দাবি। ট্রফি আর ফাইনালের লড়াইয়ে সেলেসাওরা এগিয়ে থাকলেও বর্তমান চ্যাম্পিয়নদের সাম্প্রতিক দাপট কিন্তু হেলাফেলা করার মতো নয়।

বিশ্বকাপ ফুটবলের এ সময়ে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের মধ্যে বিতর্ক-বিতর্ক বাংলাদেশের ফুটবল সংস্কৃতির অন্যতম আকর্ষণ। মাঠের লড়াইয়ের পাশাপাশি সমর্থকদের কথার লড়াইও জমে উঠে সমানভাবে। তর্কের শুরুতেই যে প্রশ্নটা সবচেয়ে বেশি ধেয়ে আসে, তা হলো! ‘ভাই, তোমাদের ট্রফি কয়টা?’এই এক প্রশ্নে যেমন আলোচনা জমিয়ে দেওয়া যায়, তেমনি থামিয়েও দেওয়া যায়।

ব্রাজিল ভক্ত বারহাট্টা প্রেসক্লাবের সাংষ্কৃতিক বিষয়ক সম্পাদক জীবনকৃষ্ণ বলেন, কারও পক্ষ না নিয়ে বিশ্ব ফুটবলে এখন যাঁরা দাপিয়ে বেড়াচ্ছেন, এঁদের মধ্যে ক্রিস্টিয়ানো রোনালদো, মেসি, নেইমারের, এমবাপ্পে, ভিনি জুনিয়রের মত খেলোয়াড়দের খেলা মুগ্ধ করে আমাকে।

তিনি আরও বলেন, আমি সনান্দনিক ফুটবলের একনিষ্ঠ ভক্ত। বাংলাদেশের বেশিরভাগ ফুটবলপ্রেমীর মতো ব্রাজিল-আর্জেন্টিনার দ্বিতীয় রাউন্ডে ওঠায় খুশি। সামনের সময়গুলোতে যে দল ভালো খেলবে, সেই দলকেই সমর্থন জানাবেন।

কথা হয় ব্রাজিল ভক্ত নারায়ণ ও তাফসির আহমেদ বলেন, আমরা সবাই মিলে একসঙ্গে ব্রাজিল দলের খেলা উপভোগ করি। দ্বিতীয় রাউন্ডে ব্রাজিল জয়ী হয়ে উঠে আসায় আমরা খুশি। এবারের বিশ্বকাপের শুরু থেকেই বেশ কিছু অঘটন ঘটছে, কোন দল চ্যাম্পিয়ন হবে, তা এখনো অনুমান করাটা মুশকিল। আমি চাই, সামনের খেলাগুলোতে ব্রাজিল আরও ভালো খেলুক। আমাদের দল এবার ‘হেক্সা’বিশ্বকাপ অবশ্যই জিতবে।

অন্যদিকে বিশ্বকাপ ফুটবলে আর্জেন্টিনা দলের কট্টর সমর্থক তুহিন সরকার, রাহাত মোল্লা তারা বলেন, ইতিমধ্যে তাদের প্রিয় দল আর্জেন্টিনা শেষ ৩২ নিশ্চিত হওয়াতে তারা খুশি তাদের ভাষায়, আমাদের প্রিয় দল আবারও বিশ্ব চ্যাম্পিয়ন হবে- এটাই তো চাই-ই। গ্রুপ পর্বে আর্জেন্টিনার শেষ খেলা আমরা বন্ধুর মিলে দেখেছি, এদিন দলের সবাই দারুণ খেলেছে। মেসি তো এক কথায় সুপার! তাদের সামনের খেলাগুলো আরও ভালো হবে, তেমনটাই আশাবাদ তাদের।

গোপালপুর এলাকার বাসিন্দা ইমন রায় ব্রাজিলের একজন একনিষ্ঠ ভক্ত। তার ছেলেকে ব্রাজিলের জার্সি পরিয়ে ফেসবুকে ছবিও পোস্ট করেছেন। গ্রুপ পর্বের শেষ খেলায় জয় পাওয়া এবং দারুণ এক ছন্দে থাকা ব্রাজিল দলের সাফল্যে দারুণ খুশি এই ভক্ত। এবারের বিশ্বকাপে ব্রাজিলের ‘হেক্সা’ বা ষষ্ঠ ট্রফির স্বপ্ন নতুন করে জেগেছে ব্রাজিল ভক্তদের মধ্যে। আমার দল এখন খুব ভাল ফর্মে আছে, তারা অনেক ভালো কিছু করবে এবং ব্রাজিল তাদের ‘হেক্সা’ মিশনের লক্ষ্যে এসেছে অর্জন করবেই বলে আমার একান্ত বিশ্বাস।

তিনি বলেন, আমি একটি বিষয় নিশ্চিত, বিশ্বকাপের ফাইনালের দিন যত কাছে আসবে, বাংলাদেশের ফুটবলপ্রেমীদের আগ্রহও তত বাড়বে। আর হয়তো আবারও দেশের অলিগলি, পাড়া-মহল্লা ও সামাজিক যোগাযোগমাধ্যমে ফিরে আসবে সেই চেনা ফুটবল উন্মাদনা। সবশেষে আমরাই বিশ্ব চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করবো।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport