কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন | বিডি-প্রেস 24 ডট কম
হোম / দূর্ঘটনা / বিস্তারিত

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

16 August 2026, 8:16:49

কালিয়াকৈরে বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত আহত ৩ জন

শাকিল হোসেন,কালিয়াকৈর (গাজীপুর)প্রতিনিধিঃ

গাজীপুরের কালিয়াকৈর বাইপাস এলাকায় বাসের পেছনে গরুবাহী ট্রাকের ধাক্কায় ২ জন নিহত ও ৩ জন আহত হয়েছেন। শনিবার (১৫ আগস্ট) সন্ধা ৭ টায় এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় প্রত্যক্ষদর্শীরা জানান, বিকেলে গরুবাহী একটি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে বাইপাস সড়কে একটি বাসের পেছনে সজোরে ধাক্কা দেয়। এতে ট্রাকটির সামনের অংশ দুমড়েমুচড়ে যায় এবং ঘটনাস্থলেই দুইজন নিহত হন। দুর্ঘটনায় তিনজন আহত হন।

নিহতদের মধ্যে হানিফ (৩০) নামে একজন গরুর ব্যবসায়ী এবং আলমগীর নামে ট্রাকের চালক রয়েছেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। তবে তাদের বিস্তারিত পরিচয় ও ঠিকানা এখনো নিশ্চিত হওয়া যায়নি।

দুর্ঘটনায় একটি গরু ঘটনাস্থলেই মারা যায়। আহত আরও তিনটি গরুকে পরে জবাই করে দেওয়া হয়েছে বলে স্থানীয়রা জানান।

কালিয়াকৈর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাফর আলী খান জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই দুইজন নিহত হয়েছেন।

প্রাথমিকভাবে নিহতদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমেদ মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, দুর্ঘটনায় আহত তিনজনকে উদ্ধার করে চিকিৎসার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনার পর কিছু সময় যান চলাচলে বিঘ্ন ঘটলেও পরে পরিস্থিতি স্বাভাবিক হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: