কচুয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ
কচুয়ায় ব্র্যাক মাইক্রোফাইন্যান্স দাবি এর উদ্যোগে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও সবজি বীজ বিতরণ

প্রিন্স হালদার, বিশেষ প্রতিনিধি:
ব্র্যাক মাইক্রোফান্যান্স দাবির উদ্যোগে পিরোজপুর অঞ্চলের কচুয়া এরিয়া অফিসে বুধবার (১৩ মে ২০২৬) বুধবার সকাল ১০ টায় প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে হাইব্রিড ধান ও বিভিন্ন সবজি বীজ বিতরণ করা হয়েছে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার আকাশ বৈরাগী। তিনি আধুনিক ও টেকসই চাষাবাদ পদ্ধতি, উচ্চ ফলনশীল জাতের ব্যবহার এবং কৃষি প্রযুক্তি সম্প্রসারণ বিষয়ে কৃষকদের উদ্দেশ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ব্র্যাক পিরোজপুর অঞ্চলের কচুয়া এরিয়া অফিসের এলাকা ব্যবস্থাপক (মাইক্রোফিন্যান্স দাবি) মোঃ আরিফুল ইসলাম, ব্র্যাক সিডের টেরিটোরি অফিসার বিপ্লব কুমার মন্ডল, মোঃ আসাদুজ্জামান, শাখা ব্যবস্থাপক (মাইক্রোফিন্যান্স দাবি), মোঃ খলিলুর রহমান, শাখা ব্যবস্থাপক (বিসিইউপি) সহ অন্যান্য কর্মকর্তারা।
অনুষ্ঠানে প্রায় ২০০ জন কৃষক-কৃষাণীর মাঝে আমন মৌসুমের হাইব্রিড ধান বীজ ‘মুক্তি-১’ বিনামূল্যে বিতরণ করা হয়। এছাড়াও আরও প্রায় ১০০ জন কৃষক-কৃষাণীর মাঝে শসা, চালকুমড়া, লাউ, ঢেঁড়স, করলা, পেঁপে, বরবটি, পুইশাক, ডাটা, লালশাক ও মিষ্টিকুমড়াসহ বিভিন্ন ধরনের সবজি বীজ বিনামূল্যে বিতরণ করা হয়।
বক্তারা বলেন, উন্নত মানের বীজ ব্যবহারের মাধ্যমে কৃষি উৎপাদন বৃদ্ধি, পুষ্টি নিরাপত্তা নিশ্চিতকরণ এবং কৃষকদের অর্থনৈতিক উন্নয়নে এ ধরনের কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। বীজ বিতরণ কার্যক্রমে অংশগ্রহণকারী কৃষক-কৃষাণীরা ব্র্যাকের এমন উদ্যোগকে সাধুবাদ জানান। তারা বলেন, বর্তমান সময়ে কৃষি উপকরণের উচ্চমূল্যের কারণে অনেক কৃষক উন্নতমানের বীজ সংগ্রহে সমস্যায় পড়েন। এ ধরনের সহায়তা কৃষকদের উৎপাদন ব্যয় কমানোর পাশাপাশি অধিক ফলন নিশ্চিত করতে সহায়ক হবে।
অনুষ্ঠানজুড়ে কৃষকদের মাঝে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। অনেক কৃষক আধুনিক কৃষি প্রযুক্তি ও উন্নত বীজ ব্যবহারের বিষয়ে বিভিন্ন প্রশ্ন করেন এবং কৃষি কর্মকর্তাদের কাছ থেকে পরামর্শ গ্রহণ করেন। আয়োজকরা জানান, কৃষকদের উৎপাদনশীলতা বৃদ্ধি ও নিরাপদ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: