মঙ্গলবার ৬ অক্টোবর, ২০২৬

এক রাতেই ৬ গরু চুরি, আতঙ্কে কৃষক

4 October, 2026 11:02:17
এক রাতেই ৬ গরু চুরি, আতঙ্কে কৃষক

সজিবুর রহমান, নাটোর প্রতিনিধি:

নাটোরের গুরুদাসপুরে এক রাতেই পাশাপাশি দুই গ্রাম থেকে ছয়টি গরু চুরি হয়েছে। রবিবার গভীর রাতে উপজেলার নাজিরপুর ইউনিয়নের দুধগাড়ি ও গোপীনাথপুর গ্রামে এ ঘটনা ঘটে। চুরি যাওয়া গরুগুলোর আনুমানিক বাজারমূল্য প্রায় সাত লাখ টাকা।

ভুক্তভোগী পরিবার ও স্থানীয় সূত্রে জানা যায়, রাত পৌনে তিনটার দিকে দুধগাড়ি গ্রামের ইসমাইল হোসেনের গোয়ালঘর থেকে দুটি দুধেল গাভি ও দুটি বাছুর এবং গোপীনাথপুর গ্রামের আব্দুল আজিজ সরকারের গোয়ালঘর থেকে দুটি বকনা গরু চুরি করে নিয়ে যায় একটি চক্র।

ইসমাইল হোসেনন জানায়, রাতে শব্দ শুনে বাইরে এসে তাঁরা দেখতে পান, চোরেরা গরুগুলো রাস্তায় নিয়ে একটি সাদা পিকআপে তুলছে। চিৎকারে স্থানীয় লোকজন লাঠিসোঁটা নিয়ে যেতে যেতে চোরেরা দ্রুত গাড়ি নিয়ে পালিয়ে যায়। পরে নাজিরপুর ব্রিজঘাটে পুলিশের গাড়ি দেখতে পেয়ে ঘটনাটি জানানো হলে পুলিশ ঘটনাস্থলে যায়।

স্থানীয়রা জানান, কিছুদিন আগে একই ইউনিয়নের বিন্দাবনপুর গ্রামে একটি পরিবারের চারটি মহিষ চুরি হয়। ওই ঘটনায় জড়িতদের এখনো শনাক্ত করতে পারেনি পুলিশ। পরপর গবাদিপশু চুরির ঘটনায় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়েছে।
ভুক্তভোগী পরিবার দুটির দাবি, তাঁরা দরিদ্র কৃষক। প্রায় সাত লাখ টাকার গরু হারিয়ে তাঁরা চরম বিপাকে পড়েছেন। দ্রুত গরুগুলো উদ্ধার এবং চোরচক্রকে গ্রেপ্তারের দাবি জানিয়েছেন তাঁরা।
গুরুদাসপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল হান্নান বলেন, চোরচক্রকে শনাক্ত করে আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport

PhotoCard Icon
Create PhotoCard