বৃহস্পতিবার ২ জুলাই, ২০২৬

আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

2 July, 2026 3:16:29
আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসায় আলিম পরীক্ষার্থীদের দোয়া অনুষ্ঠান অনুষ্ঠিত

রাঙ্গামাটি জেলা প্রতিনিধি, জাহাঙ্গীর:

রাঙ্গামাটির বনরূপাস্থ আল-আমিন ইসলামিয়া ফাজিল মাদ্রাসার উদ্যোগে ২০২৬ সালের আলিম পরীক্ষার্থীদের সফলতা কামনায় এক দোয়া ও বিদায় অনুষ্ঠান বুধবার (১ জুলাই) সকাল ৯টায় মাদ্রাসার মিলনায়তনে অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানে শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং সুধীজনের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে মিলনায়তন মুখরিত হয়ে ওঠে।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কুরআন তেলাওয়াত করেন আশরাফুল আলম। এরপর স্বাগত বক্তব্য দেন শিক্ষার্থী তামান্না আক্তার। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশ্যে বলেন, অধ্যবসায়, সততা ও আল্লাহর প্রতি পূর্ণ আস্থা রেখে পরীক্ষায় অংশগ্রহণ করলে অবশ্যই কাঙ্ক্ষিত সফলতা অর্জন করা সম্ভব।

অনুষ্ঠানে বক্তব্য রাখেন মাদ্রাসার সহকারী অধ্যাপক মাওলানা শরীফুল ইসলাম। তিনি বলেন, আলিম পরীক্ষা শুধু একটি পাবলিক পরীক্ষা নয়, বরং এটি শিক্ষার্থীদের উচ্চশিক্ষা ও ভবিষ্যৎ জীবনের গুরুত্বপূর্ণ ভিত্তি। তিনি শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, শৃঙ্খলা ও ইসলামী আদর্শ অনুসরণ করে এগিয়ে যাওয়ার আহ্বান জানান।

বক্তব্য দেন জনাব আব্দুল আলিম। তিনি পরীক্ষার্থীদের আত্মবিশ্বাসের সঙ্গে পরীক্ষায় অংশগ্রহণ করার পরামর্শ দিয়ে বলেন, জীবনে সফল হতে হলে কঠোর পরিশ্রমের কোনো বিকল্প নেই। সময়ের সঠিক ব্যবহার এবং শিক্ষকদের পরামর্শ মেনে চলার ওপর তিনি গুরুত্বারোপ করেন।

বিশেষ অতিথির বক্তব্যে অধ্যক্ষ মুসতাফিজুর রহমান বলেন, একজন শিক্ষার্থীর সফলতা শুধু তার নিজের নয়, বরং পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমাজেরও গর্ব। তিনি শিক্ষার্থীদের দেশ ও জাতির কল্যাণে নিজেকে যোগ্য, সৎ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার আহ্বান জানান।

প্রধান অতিথি মোখতার আহমদ বলেন, আলিম পরীক্ষার্থীরা আগামী দিনের আলোকিত সমাজ বিনির্মাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তিনি বলেন, জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিক মূল্যবোধ, দেশপ্রেম এবং ইসলামের আদর্শ ধারণ করে এগিয়ে যেতে হবে। তিনি সকল পরীক্ষার্থীর সর্বাঙ্গীণ সফলতা কামনা করেন।

অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে মাদ্রাসার অধ্যক্ষ নুরুল আলম ছিদ্দিকী বলেন, শিক্ষা মানুষের জীবনের সবচেয়ে বড় সম্পদ। তিনি পরীক্ষার্থীদের মনোযোগ সহকারে পরীক্ষা দেওয়ার পাশাপাশি সততা ও আত্মবিশ্বাস বজায় রাখার আহ্বান জানান। তিনি বলেন, মাদ্রাসার শিক্ষকবৃন্দ সবসময় শিক্ষার্থীদের পাশে রয়েছেন এবং তাদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।

অনুষ্ঠানটি সঞ্চালনা করেন সহকারী মাওলানা মুহাম্মদ ইসমাইল। সবশেষে মাওলানা জলীল সরকার আলিম পরীক্ষার্থীদের সফলতা, সুস্বাস্থ্য, দীর্ঘায়ু এবং দেশ-জাতির কল্যাণে অবদান রাখার তাওফিক কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত পরিচালনা করেন।

দোয়া অনুষ্ঠানে মাদ্রাসার শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী, পরীক্ষার্থীদের অভিভাবকবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। উপস্থিত সকলে আলিম পরীক্ষার্থীদের সফলতা ও সুন্দর ভবিষ্যৎ কামনা করেন।

সর্বশেষ

  • প্রকাশক ও সম্পাদক : প্রিন্স মন্ডল অলিফ বার্তা সম্পদাক : মোঃ জাকির হোসেন
  • আইটি ইনর্জাচ : আসমা-উল-হুসনা মোবাইল : 01737208208
অফিস : বার্তা ও বাণিজ্যিক কার্যালয় , ৩৭/৬, আজিমপুর রোড, আজিমপুর, ঢাকা-১২০৫ ইমেইল : buletin247@gmail.com, 01711977369

Developed by bditsupport