রামগঞ্জে মেহেদী হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

রামগঞ্জে মেহেদী হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

25 June 2026, 8:19:29

রামগঞ্জে মেহেদী হত্যা মামলার আরো এক আসামী গ্রেফতার

লক্ষ্মীপুর প্রতিনিধিঃ

লক্ষ্মীপুরের রামগঞ্জে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির চাঞ্চল্যকর স্কুল শিক্ষার্থী মেহেদী হাসান হত্যা মামলার অন্যতম এজাহারভুক্ত আসামি দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী আবু দারদা মোঃ জোবায়ের (১৮)কে গ্রেপ্তার করেছে রামগঞ্জ থানা পুলিশ।
বৃহস্পতিবার রাতে (২৫ জুন ২০২৬) এএসপি সার্কেল, রায়পুর ও রামগঞ্জ থানার অফিসার ইনচার্জের সার্বিক দিকনির্দেশনায় এসআই মোঃ সোলেমান এবং এএসআই (নিরস্ত্র) মোঃ মহিউদ্দিনের নেতৃত্বে একটি চৌকস পুলিশ দল ঢাকা মেট্রোপলিটন এলাকার মিরপুর ও পল্লবী থানার বিভিন্ন স্থানে বিশেষ অভিযান পরিচালনা করে। অভিযানের একপর্যায়ে জোবায়েরকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত জোবায়ের নোয়াখালী জেলার চাটখিল উপজেলার বালিয়াধর গ্রামের মোঃ শাহাজাহানের ছেলে । এর আগে গত ২২ জুন একাডেমির ভারপ্রাপ্ত অধ্যক্ষ শরিফুল ইসলাম (৫২) ও অপর এক শিক্ষার্থী সাজিদুল ইসলাম (১৯) মাহিকে পুলিশ গ্রেপ্তার করে।
উল্লেখ্য যে গত ১৫ জুন আইফোন চুরির অপবাদ দিয়ে ফরিদ আহমেদ ভূঁইয়া একাডেমির ৮ম শ্রেনির শিক্ষার্থী মেহেদী হাসানকে একই একাডেমির দ্বাদশ শ্রেণির কতিপয় শিক্ষার্থী কলেজ হোস্টেলে পিটিয়ে হত্যা করে লাশ ঝুলিয়ে রেখে আত্নহত্যা বলে চালিয়ে দেওয়ার চেষ্টা করে। পরে মেহেদির বাবা জিয়া উদ্দিন বাদী হয়ে ১৮ জনের নামে একটি হত্যা মামলা দায়ের করে।

পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম শেষে তাকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হবে।

রামগঞ্জ থানার অফিসার ইনচার্জ ফিরোজ উদ্দিন চৌধূরী জানান, অপরাধ দমন ও আইন-শৃঙ্খলা রক্ষায় পুলিশ পেশাদারিত্ব ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করে যাচ্ছে। মামলার অন্যান্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: