মোল্লাহাটে ১৫টি প্রতিষ্ঠান ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / কৃষি / বিস্তারিত

মোল্লাহাটে ১৫টি প্রতিষ্ঠান ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

21 September 2026, 9:56:13

মোল্লাহাটে ১৫টি প্রতিষ্ঠান ও জলাশয়ে পোনা মাছ অবমুক্ত

মোল্লাহাট (বাগেরহাট) সংবাদদাতা:

ছোট মাছ ধরব না, দেশের ক্ষতি করব না। এই প্রতিপাদ্যকে সামনে রেখে বাগেরহাটের মোল্লাহাট উপজেলায় পোনা মাছ অবমুক্তকরণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

সোমবার সকালে রাজস্ব খাতের অর্থায়নে উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে উপজেলার ১৫টি প্রাতিষ্ঠানিক ও ২টি উন্মুক্ত জলাশয়ে এসব রুই জাতীয় মাছের পোনা অবমুক্ত করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জলাশয়ে পোনা মাছ অবমুক্ত করেন উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার রাজীব রায়ের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা মোঃ হাসান আলী, উপজেলা মৎস্যজীবী দলের সভাপতি হোসাইন শিকদার, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক শরিফুল ইসলাম দিদার, সাংবাদিক মোঃ মনির হোসেন, কেএম মাহমুদুল হাসানসহ স্থানীয় জনপ্রতিনিধি ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ।

পোনা অবমুক্তকরণকালে বক্তারা বলেন, দেশীয় মাছের উৎপাদন বৃদ্ধি ও প্রোটিনের চাহিদা পূরণে সরকার নিরলসভাবে কাজ করে যাচ্ছে। প্রাকৃতিক জলাশয়ে রুই, কাতলা, মৃগেলসহ বিভিন্ন প্রজাতির পোনা অবমুক্ত করার ফলে একদিকে যেমন মাছের বংশবৃদ্ধি ঘটবে, অন্যদিকে স্থানীয় মৎস্যজীবীদের আর্থ-সামাজিক উন্নয়ন সাধিত হবে।

এ সময় ছোট ও পোনা মাছ ধরা থেকে বিরত থাকতে এবং মাছের অভয়াশ্রম রক্ষায় সবাইকে সচেষ্ট থাকার আহ্বান জানানো হয়।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard