ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বদলী জনিত বিদায়ী শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত
ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় বদলী জনিত বিদায়ী শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

কুদরত আলী, ঠাকুরগাঁও প্রতিনিধি:
ঠাকুরগাঁওয়ের রুহিয়া উপজেলার দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ে বদলীজনিত বিদায়ী সহকারী শিক্ষক ও বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (১১ নভেম্বর) দুপুরে বিদ্যালয় প্রাঙ্গণে এ সংবর্ধনা অনুষ্ঠান আয়োজিত হয়।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক নিকুঞ্জ কুমার বর্মনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুসা আলী।
অনুষ্ঠানে দক্ষিণ আসান নগর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের বিদায়ী সহকারী শিক্ষক দীপা রানী রায়কে বদলীকৃত বিদ্যালয় নীলফামারী সদর উপজেলার বাবরিঝার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে যোগদানের উদ্দেশ্যে সংবর্ধনা দেওয়া হয়। পাশাপাশি অত্র বিদ্যালয়ের বৃত্তিপ্রাপ্ত কৃতি শিক্ষার্থী অর্জুন রায় ও ইসরাত জাহান ইমুকে সংবর্ধিত করা হয়।
এ সময় বিদ্যালয়ের অন্যান্য শিক্ষক-শিক্ষিকা ও শিক্ষার্থীবৃন্দ উপস্থিত ছিলেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: