মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আঞ্চলিক / বিস্তারিত

মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

24 November 2026, 1:44:40

মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

মোল্লাহাট(উপজেলা )প্রতিনিধি:

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (২৩ নভেম্বর) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন।
সভায় মোলাহাট উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা অতিথি পাখি শিকার, অবৈধ ড্রেজার, চিংড়িতে পুশিং, মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন মোল্লাহাট উপজেলা সহকারী কমিশনার ভুমি
রায়হাতুল জান্নাত, থানার অফিসার ইনচার্জ মোঃ শাহাদৎ হোসেন, স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ জুনাইদ হোসেন লেলীন,প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা মোঃ ইমরান হোসেন, সিনিয়র মৎস অফিসার রাজীব রায়, উপজেলা প্রকৌশলী মোঃ শাফিন শোয়েব, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ, বন কর্মকর্তা শেখ মিজানুর রহমান, জামায়াত ইসলামীর উপজেলা আমীর
হাফেজ হেদায়েতুল্লাহ, মোল্লাহাট প্রেসক্লাবের সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার, সদস্য কে এম মাহমুদুল হাসান সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard