মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

24 May 2026, 9:11:42

মোল্লাহাটে আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত

কে এম মাহামুদুল হক, মোল্লাহাট প্রতিনিধিঃ

বাগেরহাটের মোল্লাহাটে উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) উপজেলা পরিষদ মিলনায়তনে উপজেলা প্রশাসন আয়োজিত উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত হয়।

সভায় সভাপতিত্ব করেন প্রশাসক ও উপজেলা নির্বাহী অফিসার সুমনা আইরিন। তিনি আসন্ন ঈদুল আজহাকে সামনে রেখে উপজেলার আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং জনগনের নিরাপত্তা শতভাগ নিশ্চিতে নানা ধরনের প্রস্তুতি সম্পর্কে অবহিত করেন। সভায় মোল্লাহাট উপজেলার সাম্প্রতিক আইনশৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা করা হয় এবং সমাজে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করা হয়। উপস্থিত বক্তারা মাদক, সন্ত্রাস, বাল্যবিবাহ ও নারী নির্যাতন প্রতিরোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান।

উক্ত সভায় উপস্থিত ছিলেন ও বক্তব্যদেন সহকারী কমিশনার(ভুমি) মোছা: সাদিয়া সুলতানা, এস আই মঞ্জির হক, সার্জেন্ট শিশির চন্দ্র দাস, প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোঃ হাসান আলী, মৎস্য কর্মকর্তা রাজিব রায়, মেডিকেল অফিসার ডাঃ ইভা সুলতানা, পল্লী বিদ্যুৎ ডিজিএম বিশুদ্ধানন্দ পুরব্রাহ্মণ, মহিলা বিষয়ক কর্মকর্তা রুনিয়া আকতার, শিক্ষা কর্মকর্তা মোঃ মফিজুর রহমান, সমবায় কর্মকর্তা উপজেলা বিএনপি’র সাধারণ সম্পাদক মোঃ হারুন আল রশীদ, সাবেক আহ্বায়ক শিকদার জামাল উদ্দিন, জামায়াতের সহকারী সেক্রেটারি এস এম নাসির উদ্দিন, এনসিপির সংগঠক ইব্রাহিম ইসলাম, মোল্লাহাট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী মোহন, সাংগঠনিক সম্পাদক মোঃ শরিফুল ইসলাম দিদার,মোল্লাহাট প্রেসক্লাবের সদস্য কে এম মাহামুদুল হক সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, জনপ্রতিনিধি, শিক্ষক প্রতিনিধি প্রমুখ।
########

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: