- অতিরিক্ত ভিড় ও স্থান সংকুলান না হওয়ায় ভান্ডারিয়ায় নিতু বালার সাংস্কৃতিক অনুষ্ঠান বন্ধ ঘোষণা: থমথমে পরিস্থিতি
- বটিয়াঘাটায় সিঁদুর খেলা, বিজয় মেলা ও বিসর্জন’র মধ্যে দিয়ে শেষ হলো সনাতনীদের শারদীয় দুর্গাপূজা
- সরকারি চাকরি বিধিমালা উপেক্ষা করে নির্বাচনী প্রচারণায় কলেজের অধ্যক্ষ: সরকারি লোগোযুক্ত বাইক ব্যবহার ও শোডাউনের অভিযোগ
মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সাথে হরিরামপুর প্রেসক্লাবের মত বিনিময়
মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসকের সাথে হরিরামপুর প্রেসক্লাবের মত বিনিময়

জামিল বিশ্বাস, মানিকগঞ্জ প্রতিনিধিঃ
মানিকগেঞ্জ নব নিযুক্ত জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান এর সাথে হরিরামপুর প্রেসক্লাব ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সমসাময়িক বিভিন্ন বিষয়ে মতবিনিময় ও শুভেচ্ছা জ্ঞাপন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন হরিরামপুর প্রেসক্লাবের সভাপতি মোঃ জামিল বিশ্বাস, সিনিয়র সহ-সভাপতি মানিকুর রহমান মানিক।
এছাড়াও আরো উপস্থিত ছিলেন প্রেসক্লাবের সহ-সভাপতি ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সাধারণ সম্পাদক নাজমুল চৌধুরী, সাংগঠনিক সম্পাদক ও বিএমএসএস হরিরামপুর উপজেলা শাখার সভাপতি মোহাম্মদ আলী, প্রেসক্লাবের সহ-প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মোঃ আমজাদ মীর,কার্যনির্বাহী সদস্য মোঃ শফিকুল ইসলাম,সদস্য -এসএম অপু,সদস্য -সৌরভ সাহা প্রমূখ।
উল্লেখ্য, মাদক- সন্ত্রাস ও ইভটিজিং এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন বিষয় নিয়ে জেলা পরিষদের প্রশাসকের সাথে মতবিনিময়ে আলোকপাত করা হয়।
জেলা পরিষদের প্রশাসক এ্যাড.জামিলুর রশিদ খান জানান,বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশের মধ্য দিয়ে সমাজের অন্যায় -অসংগতি ও অনিয়ম -দূর্ণীতি রুখতে পারলেই আমাদের রাষ্ট্র ও সমাজ আলোকিত হবে বলে প্রত্যয় ব্যক্ত করেন।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: