বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

4 September 2026, 10:36:40

বোদায় ১২ কেজি গাঁজাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

আব্দুল্লাহ্ আল মামুন,পঞ্চগড় জেলা প্রতিনিধি:

পঞ্চগড়ের বোদায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের অভিযানে ১২ কেজি গাঁজাসহ দুই যুবককে গ্রেফতার করা হয়েছে। এ সময় তাদের কাছ থেকে একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাত আনুমানিক ৯টা ৫ মিনিটের দিকে বোদা পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের মডেল মসজিদ সংলগ্ন বোদা-দেবীগঞ্জ হাইওয়ের পাশে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন—হৃদয় ইসলাম (২২), পিতা মো. আশিনা ইসলাম এবং মহেন রায় (২৩), পিতা দীনেস রায়। তারা দুজনই বোদা উপজেলার পাঁচপীর এলাকার সেনপাড়ার বাসিন্দা।

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের একটি দল জানতে পারে, দুই মাদক ব্যবসায়ী মোটরসাইকেলে করে ঠাকুরগাঁও থেকে বোদা বাইপাস হয়ে সাকোর দিকে গাঁজা নিয়ে যাচ্ছে। গাঁজা বহনের ক্ষেত্রে অভিনব কৌশল অবলম্বন করে সাদা রঙের প্লাস্টিকের বস্তার ভেতরে পুরোনো কাপড়ের মধ্যে মাদক লুকিয়ে রাখা হয়েছিল।

সংবাদের ভিত্তিতে ডিবি পুলিশের দলটি ঘটনাস্থলে কৌশলে অবস্থান নেয়। পরে রাত আনুমানিক ৯টা ৫ মিনিটে সন্দেহভাজন মোটরসাইকেলটি থামিয়ে চালক হৃদয় ইসলাম ও মোটরসাইকেলের পেছনে থাকা মহেন রায়কে হেফাজতে নেয় পুলিশ।
তল্লাশির সময় মোটরসাইকেলের মাঝখানে থাকা সাদা প্লাস্টিকের বস্তার ভেতর পুরোনো কাপড়ের মধ্যে বিশেষ কৌশলে লুকানো নীল পলিথিন ও কসটেপে মোড়ানো ১২টি পোটলা উদ্ধার করা হয়। পরে পরিমাপক যন্ত্র দিয়ে পরিমাপ করে এসব পোটলায় মোট ১২ কেজি গাঁজা পাওয়া যায়।

অভিযানকালে তাদের কাছ থেকে ১২ কেজি গাঁজা, একটি মোটরসাইকেল ও একটি স্মার্ট মোবাইল ফোন জব্দ করা হয়। পুলিশ জানায়, রাত ৯টা ৩৫ মিনিটে উদ্ধারকৃত আলামতগুলো যথাযথভাবে জব্দ করা হয়েছে।

পুলিশের দাবি, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেফতার দুজনের মাদক ব্যবসার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। তাদের আরও জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
এ ঘটনায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে বোদা থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মাদকবিরোধী অভিযান অব্যাহত থাকবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard