বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

10 September 2026, 7:36:26

বাগেরহাটে IELTS ও জাপানি ভাষা শিক্ষা নিয়ে সেমিনার

বিদেশে উচ্চশিক্ষা, IELTS, স্পোকেন ইংলিশ ও জাপানি ভাষা শেখার বিষয়ে শিক্ষার্থীদের সচেতনতা ও প্রয়োজনীয় দিকনির্দেশনা দিতে বাগেরহাটে সেমিনার অনুষ্ঠিত হয়েছে।

আজ সকাল সাড়ে ১১টায় বাগেরহাট সরকারি পিসি কলেজে এ সেমিনারের আয়োজন করে SA Language Center।

সেমিনারে IELTS, স্পোকেন ইংলিশ ও জাপানি ভাষা শেখার বিভিন্ন সুযোগ, বিদেশে উচ্চশিক্ষার জন্য প্রয়োজনীয় প্রস্তুতি, ভাষাগত দক্ষতা অর্জনের কৌশল এবং বিদেশে পড়াশোনার সম্ভাবনা নিয়ে আলোচনা করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সরকারি প্রফুল্ল চন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক পারভীন আক্তার ও সহকারী অধ্যাপক মোঃ মিজানুর রহমান। এছাড়া SA Language Center-এর স্বত্বাধিকারী খান জামির আক্তার উপস্থিত ছিলেন।

আয়োজকরা বলেন, উচ্চশিক্ষার জন্য বিদেশে যেতে আগ্রহী শিক্ষার্থীদের অনেকেরই প্রয়োজনীয় তথ্য ও প্রস্তুতির বিষয়ে স্পষ্ট ধারণা থাকে না। বিশেষ করে IELTS, ইংরেজি ও জাপানি ভাষায় দক্ষতা অর্জন এবং উচ্চশিক্ষার বিভিন্ন ধাপ সম্পর্কে সঠিক ধারণা থাকা জরুরি। এসব বিষয়ে শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক ধারণা ও দিকনির্দেশনা দেওয়াই সেমিনারের মূল উদ্দেশ্য।

সেমিনারে বিদেশে উচ্চশিক্ষার সুযোগ-সুবিধা, ভাষা শিক্ষার গুরুত্ব, IELTS প্রস্তুতি, জাপানি ভাষা শেখার সম্ভাবনা এবং ভবিষ্যৎ ক্যারিয়ার নিয়ে শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় করা হয়।

সেমিনারে খান জামির আক্তার, রোহান আমিন, তারিক আবদুল্লাহসহ শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard