শ্রীমঙ্গলে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / মাদক / বিস্তারিত

শ্রীমঙ্গলে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

9 September 2026, 8:19:03

শ্রীমঙ্গলে ডিবি ও থানা পুলিশের পৃথক অভিযানে বিদেশি মদ ও ইয়াবা উদ্ধার, গ্রেপ্তার ৩

দেওয়ান মাসুকুর রহমান, শ্রীমঙ্গল (মৌলভীবাজার), ০৮ সেপ্টেম্বর ২০২৬ :

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) ও শ্রীমঙ্গল থানা পুলিশের পৃথক অভিযানে ৩৬ বোতল বিদেশি মদ ও ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। এসব ঘটনায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

সোমবার রাতে শ্রীমঙ্গল পৌরসভার সাগরদিঘী রোডের শাপলা পয়েন্ট এলাকায় অভিযান চালিয়ে ৩৬ বোতল বিদেশি মদসহ রাজিব আলী (২৮) ও রাজেশ ভর (২৩) নামে দুইজনকে গ্রেপ্তার করে শ্রীমঙ্গল থানা পুলিশ।

তল্লাশি করে রাজিব আলীর কাছ থেকে ১২ বোতল এবং রাজেশ ভরের কাছ থেকে ২৪ বোতল বিদেশি মদ উদ্ধার করা হয়।

অপরদিকে, একই দিন দুপুরে শ্রীমঙ্গল পৌরসভার শাপলাবাগ এলাকার রেলওয়ে কলোনির বিল্লাল মিয়ার বস্তিতে অভিযান চালিয়ে ৪১ পিস ইয়াবা ট্যাবলেটসহ আব্দুল সালাম (৩০) নামে একজনকে গ্রেপ্তার করে জেলা গোয়েন্দা শাখা (ডিবি)।

পরবর্তীতে আব্দুল সালামের দেহ তল্লাশি করে তার প্যান্টের ডান পকেট থেকে কালো রঙের জিপারযুক্ত বায়ুনিরোধক পলিব্যাগে থাকা ৪১ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।

এসব ঘটনায় শ্রীমঙ্গল থানায় গ্রেফতারকৃতদের বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করা হয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard