বটিয়াঘাটায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা
বটিয়াঘাটায় বিশ্ব জনসংখ্যা দিবস উপলক্ষ্যে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপন রায়, খুলনা বটিয়াঘাটা প্রতিনিধিঃ
বটিয়াঘাটা উপজেলার পরিবার পরিকল্পনা অধিদপ্তরের আয়োজনে গতকাল রবিবার সকাল সাড়ে ৯ টায় পরিবার পরিকল্পনা কর্মকর্তা তাহসিন রেজা’র সভাপতিত্বে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স কনফারেন্স রুমে অনুষ্ঠিত হয় । সহকারী পরিবার পরিকল্পনা কর্মকর্তা সজল চক্রবর্তী’র সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার থান্দার কামরুজ্জামান । বিশেষ অতিথি ছিলেন উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ ওয়াহিদুজ্জামান । অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী পরিবার কল্যাণ কর্মকর্তা ললিতা বালা কর্মকার, উপজেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ইন্দ্রজিৎ টিকাদার,আমীরপুর ইউনিয়ন ভারপ্রাপ্ত ইউপি চেয়ারম্যান কৌশিক পাল সহ মাঠ পর্যায়ের সেবিকা ও স্বাস্থ্য কর্মীবৃন্দ। সভায় গর্ভবতী ও প্রসূতি মা এবং শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ইউনিয়ন পর্যায়ে সেবা নিশ্চিত করণে অসামান্য অবদান রাখার বিভিন্ন ইভেন্টে পুরষ্কৃত করেন । অনুষ্ঠানের পূর্বে এক বর্ণাঢ্য র্যালি উপজেলা সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে ।
বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।
এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

























মন্তব্য: