ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত | বিডি-প্রেস 24 ডট কম
হোম / শিক্ষা / বিস্তারিত

ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

12 September 2026, 11:54:15

ফুলবাড়ীতে ছাত্রশিবিরের উদ্যোগে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

শাহজামাল শাওন, ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের উদ্যোগে সম্প্রতি এসএসসি ও সমমানের পরীক্ষায় জিপিএ-৫ (এ প্লাস) প্রাপ্ত কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে।
​উপজেলা মডেল মসজিদ মিলনায়তনে আয়োজিত এই সংবর্ধনা অনুষ্ঠানে ফুলবাড়ী উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে এ প্লাস পাওয়া শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।
​অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কুড়িগ্রাম জেলা সেক্রেটারি মোবাশ্বের রাশেদ্বীন বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ছাত্র নেতা ফুলবাড়ী উপজেলা চেয়ারম্যান প্রার্থী ইন্জিনিয়ার আব্দুস সালাম সুজা, ছাত্রশিবির ফুলবাড়ী উপজেলা সভাপতি মিরাজ হোসেন এর সভাপতিত্বে ও সেক্রেটারি বেলাল হোসেন এর পরিচালনায় আরো বক্তব্য রাখেন ছাত্রশিবির রংপুর মহানগর সাবেক প্রচার সম্পাদক ও সাবেক ফোকাস পরিচালক সোহেল রানা,সাবেক কুড়িগ্রাম জেলা প্রচার সম্পাদক আবদুল হালিম রানা,সাবেক ছাত্র নেতা কামাল হোসেনসহ জেলা ও উপজেলার নেতৃবৃন্দ। বক্তারা তাঁদের আলোচনায় কৃতী শিক্ষার্থীদের অভিনন্দন জানান এবং মেধা ও নৈতিকতার সমন্বয়ে একটি আদর্শ সমাজ গঠনে এগিয়ে আসার আহ্বান জানান। তাঁরা বলেন, “শুধু ভালো ফল করলেই চলবে না, দেশ ও জাতির কল্যাণে একজন সৎ ও দেশপ্রেমিক নাগরিক হিসেবে আত্মপ্রকাশ করতে হবে।”
​অনুষ্ঠান শেষে সংবর্ধিত শিক্ষার্থীদের হাতে সম্মাননা স্মারক, বই ও উপহার সামগ্রী তুলে দেন অতিথিরা। এ সময় সংগঠনের উপজেলা পর্যায়ের বিভিন্ন স্তরের নেতাকর্মী, স্থানীয় সুধীবৃন্দ ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard