পরশুরামে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মুহুরী-কহুয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী | বিডি-প্রেস 24 ডট কম
হোম / উন্নয়ন / বিস্তারিত

পরশুরামে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মুহুরী-কহুয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

26 August 2026, 12:02:27

পরশুরামে পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি মুহুরী-কহুয়া নদীর বেড়িবাঁধ পরিদর্শন, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

পরশুরাম প্রতিনিধি:

ফেনীর মানুষের জীবনমান উন্নয়ন এবং এলাকার দীর্ঘদিনের বন্যা ও বেড়ীবাধ সংক্রান্ত সমস্যার স্থায়ী সমাধানে অত্র এলাকার মানুষের দীর্ঘদিনের প্রানের দাবি।
আলোচনায় সবচেয়ে গুরুত্ব পায় মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের উন্নয়ন ও সংস্কার কার্যক্রম। সংশ্লিষ্টদের পক্ষ থেকে জানানো হয়, আগামী সেপ্টেম্বর মাসের যেকোনো একদিন প্রধানমন্ত্রী পরশুরামে আসতে পারেন এবং মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের কাজের উদ্বোধন করবেন।
এ প্রকল্পের কাজ নির্ধারিত সময়ের মধ্যে বাস্তবায়ন করে ২০৩০ সালের মধ্যে সম্পন্ন করার লক্ষ্যে প্রয়োজনীয় দিকনির্দেশনা দেওয়া হয়েছে বলে জানানো হয়।
মুহুরী ও কহুয়া নদীর বেড়িবাঁধের উন্নয়ন হলে বন্যা ও নদীভাঙনের ঝুঁকি কমার পাশাপাশি ফেনীর বিস্তীর্ণ এলাকার মানুষের জীবন-জীবিকা ও কৃষি ব্যবস্থাপনায় ইতিবাচক পরিবর্তন আসবে বলে আশা করছেন স্থানীয়রা।
স্থানীয় নেতৃবৃন্দ বলেন, ফেনীর মানুষের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে পানিসম্পদ ব্যবস্থাপনা, নদী সংরক্ষণ ও বেড়িবাঁধ উন্নয়ন অত্যন্ত গুরুত্বপূর্ণ। এসব উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে।
ফেনীর উন্নয়ন, মানুষের নিরাপদ জীবন এবং টেকসই বাঁধ ব্যবস্থাপনা নিশ্চিত করতে ঐক্যবদ্ধভাবে এগিয়ে যাওয়ার আহ্বান জানান মন্ত্রী।

পানি সম্পদ মন্ত্রী শহীদ উদ্দিন চৌধুরী এ্যানী বলেন, ২০০১ সালে তৎকালীন প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়া বেড়িবাঁধের কাজ উদ্বোধন করেছিলেন। তারই ধারাবাহিকতায় স্থায়ী বণ্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ প্রকল্প শুরু করা হয়েছে।
তিনি আরোও বলেন, ফেনীর মুহুরি-কহুয়া ও সিলোনিয়া নদীতে স্থায়ী বাঁধ নির্মাণ করা হবে। এ প্রকল্প আগামী সেপ্টেম্বরে উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।
পরশুরামের মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পের পুনর্বাসন ১ম পর্যায়’ শীর্ষক প্রকল্প পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এসব কথা বলেন তিনি।

মন্ত্রী বলেন, ২০২৪ সালের ভয়াবহ বন্যায় এই এলাকার অনেক প্রাণহানির ঘটনা ঘটেছে। প্রতিবেশী দেশ ভারত বাঁধ খুলে দিলে প্লাবিত হতে থাকে, এতে আমাদের এ অঞ্চল চরম ক্ষতিগ্রস্ত হয়।

তিনি বলেন, এ এলাকার মানুষের দীর্ঘদিনের দাবি, স্থায়ী বন্যা নিয়ন্ত্রণ বাঁধ নির্মাণ করে দেওয়া। স্থায়ীভাবে বন্যা নিয়ন্ত্রণের জন্য দেড় হাজার কোটি টাকার প্রকল্প প্রধানমন্ত্রী তারেক রহমান অনুমোদন দিয়েছেন।
এসময় ফেনী ১ আসনের সংসদ সদস্য রফিকুল আলম মজনু, ফেনীর সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য রেহানা আক্তার রানু,ফেনী জেলা প্রশাসক মনিরা হক,পুলিশ সুপার প্রত্যুষ কুমার মজুমদার,  বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য আবু তালেব,মশিউর রহমান বিপ্লব,বেলাল আহমদ,জেলা বিএনপির সভাপতি শেখ ফরিদ বাহার, সাধারণ সম্পাদক আলাল উদ্দিন আলাল, পরশুরাম উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অতনু বড়ুয়া, পরশুরাম উপজেলা বিএনপির আহবায়ক আবদুল হালিম মানিক,সদস্য সচিব ইব্রাহিম খলিল মনিসহ বিএনপি’র বিভিন্ন পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, ৬৭ কিলোমিটার দীর্ঘ বন্যা নিয়ন্ত্রণ বাঁধ ফেনীর মুহুরী-কহুয়া বন্যা নিয়ন্ত্রণ, নিষ্কাশন ও সেচ প্রকল্পটি গত ১৬ জুন একনেক (জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটি) সভায় অনুমোদন লাভ করে। ১ হাজার ৫৪২ কোটি টাকার এ মেগা প্রকল্পটি নদী তীরবর্তী অঞ্চলে স্থায়ী বাঁধ নির্মাণ ও পুনর্বাসনে কাজ করবে। ৮৩ দশমিক ৫০ কিলোমিটার নদী ও জলাধার পুনঃখনন, প্রায় ৬৮ কিলোমিটার বাঁধ পুনর্বাসন, নদী তীর প্রতিরক্ষা কাজ এবং সেচ অবকাঠামো সংস্কার করা হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: