নওগাঁয় গভীর রাতে মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

নওগাঁয় গভীর রাতে মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

1 June 2026, 10:07:09

নওগাঁয় গভীর রাতে মহাসড়ক পরিদর্শনে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম

মোঃ মমিন আলী নওগাঁ জেলা প্রতিনিধি: 

নওগাঁয় ডাকাতির যেকোনো অপচেষ্টা কঠোর হস্তে দমন’— গভীর রাতে মহাসড়ক পরিদর্শনে এসপি মোহাম্মদ তারিকুল ইসলাম

সড়কে অপরাধ প্রতিরোধ এবং জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিত করার লক্ষ্যে সাপাহার, পোরশা, সারাইগাছি, আড্ডা ও চাঁপাইনবাবগঞ্জ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন স্থানে নিরাপত্তা ব্যবস্থা স্বয়ংসম্পূর্ণভাবে তদারকি করেছেন নওগাঁ জেলার পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

গত ৩১ মে রাতে মহাসড়কের নিরাপত্তা ব্যবস্থা পরিদর্শনকালে পুলিশ সুপার নিজেই সক্রিয়ভাবে ‘ডোমিনান্ট টহল’ দেন। এই পরিদর্শন কার্যক্রমে তিনি সাপাহার, পোরশা, সরাইগাছি বাজার ও বেজোড়া বাজার সহ আঞ্চলিক মহাসড়কের বিভিন্ন গুরুত্বপূর্ণ পয়েন্ট ও নিরাপত্তা চৌকিগুলো ঘুরে দেখেন।

টহল ও পরিদর্শনকালীন সময়ে পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম বিভিন্ন বাজারের ব্যবসায়ী, ক্রেতা ও সাধারণ জনগণের সাথে কুশল এবং ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। একই সাথে তিনি মহাসড়কে চলাচলরত বিভিন্ন যানবাহনের চালক, হেল্পার এবং যাত্রীদের সাথে সরাসরি মতবিনিময় করে তাদের সার্বিক নিরাপত্তা সংক্রান্ত খোঁজখবর নেন এবং আইন-শৃঙ্খলা পরিস্থিতির বর্তমান অবস্থা সম্পর্কে অবগত হন।

যেখানে পুলিশ সুপার মহোদয় মহাসড়কে একটি মালবাহী পিকআপ ভ্যানের চালকের সাথে কথা বলে নিরাপত্তার খোঁজ নিচ্ছেন।

পুলিশ সুপার বলেন, “সাপাহার, পোরশা, সারাইগাছি ও চাঁপাইবারগঞ্জ এই আঞ্চলিক মহাসড়কে যেকোনো ধরনের অপরাধ, বিশেষ করে ডাকাতি এবং ছিনতাই কঠোর হস্তে দমন করা হবে। নওগাঁ জেলায় যেকোনো ধরনের ডাকাতির অপচেষ্টা জেলা পুলিশ কোনোভাবেই বরদাশত করবে না।”

তিনি আরও জানান, গত কয়েক মাসে এই এলাকায় পুলিশ বাহিনীর বিশেষ ও জোরদার তৎপরতার কারণে সড়কে ডাকাতি পুরোপুরি নিয়ন্ত্রণে রয়েছে। ইতিমধ্যে এই চক্রের সাথে জড়িত অর্ধশত ডাকাতকে গ্রেপ্তার করা হয়েছে, যারা বর্তমানে জেলখানায় রয়েছে। সাধারণ মানুষের জানমালের পূর্ণ নিরাপত্তা নিশ্চিতকরণে জেলা পুলিশের এই কঠোর অবস্থান আগামীতেও অব্যাহত থাকবে।

নিরাপদ ও শান্তিপূর্ণ পরিবেশ বজায় রাখতে তিনি সমাজের সকল স্তরের মানুষকে সচেতন থাকার এবং পুলিশকে তথ্য দিয়ে সহযোগিতা করার আহ্বান জানান। উক্ত নৈশকালীন বিশেষ টহল ও মহাসড়ক পরিদর্শনকালে পুলিশ সুপারের সাথে সাপাহার সার্কেলের সহকারী পুলিশ সুপার (সার্কেল অফিসার) এবং পোরশা থানার অফিসার ইনচার্জ (ওসি) উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: