ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চোরাই অটো চার্জার ভ্যানসহ আটক ২ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চোরাই অটো চার্জার ভ্যানসহ আটক ২

24 June 2026, 5:25:52

ঠাকুরগাঁওয়ে রুহিয়ায় চোরাই অটো চার্জার ভ্যানসহ আটক ২

নিজস্ব প্রতিবেদকঃ

​ঠাকুরগাঁওয়ের রুহিয়া থানা পুলিশের অভিযানে একটি চোরাই অটো চার্জার ভ্যানসহ দুই আসামিকে গ্রেফতার করা হয়েছে। গতকাল সোমবার (২৩ জুন) দায়েরকৃত একটি মামলার প্রেক্ষিতে পুলিশ তাদের আটক করে।
​গ্রেফতারকৃতরা হলেন— রুহিয়া উপজেলায় মধুপুর (কালিতলা) গ্রামের বাসিন্দা মোঃ শাহিনের পুত্র মোঃ রাজু (৩০) এবং মধুপুর (ধুমেরহাট) এলাকার মোঃ জাকির হোসেনের পুত্র মোঃ ফিরোজ হোসেন (১৭)। এদের মধ্যে ফিরোজ হোসেন আইনের সাথে সংঘাতে জড়িত শিশু হিসেবে চিহ্নিত।
পুলিশ সূত্রে জানা যায়, গত ২৩ জুন রুহিয়া থানায় দণ্ডবিধির ৩৭৯/৩৪ ধারায় একটি চুরির মামলা (মামলা নং-০৯) দায়ের করা হয়। মামলার প্রেক্ষিতে পুলিশ অভিযান চালিয়ে আসামিদের গ্রেফতার করে এবং তাদের কাছ থেকে চোরাইকৃত অটো চার্জার ভ্যানটি উদ্ধার করে।
​বিষয়টি নিশ্চিত করে রুহিয়া থানার অফিসার ইনচার্জ মোঃ বদিউজ্জামাল জানায়, বর্তমানে উদ্ধারকৃত ভ্যানটি পুলিশি হেফাজতে রয়েছে। মামলাটির তদন্তকারী কর্মকর্তা হিসেবে দায়িত্ব পেয়েছেন সাব-ইন্সপেক্টর (নিরস্ত্র) রাম বাবু রায়। তিনি জানান, আসামিদের পরবর্তী আইনি প্রক্রিয়ার জন্য আদালতে সোপর্দ করা হয়েছে এবং ঘটনার সাথে অন্য কেউ জড়িত কি না তা তদন্ত করে দেখা হচ্ছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard