কাঠালিয়ায় নিম্নমানের ইটের খোয়ায় চলছে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, তোয়াক্কা করা হচ্ছে না প্রকৌশলীর নির্দেশ | বিডি-প্রেস 24 ডট কম
হোম / অপরাধ / বিস্তারিত

কাঠালিয়ায় নিম্নমানের ইটের খোয়ায় চলছে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, তোয়াক্কা করা হচ্ছে না প্রকৌশলীর নির্দেশ

17 July 2026, 11:43:55

কাঠালিয়ায় নিম্নমানের ইটের খোয়ায় চলছে ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণ, তোয়াক্কা করা হচ্ছে না প্রকৌশলীর নির্দেশ

মোঃ ইমরান মুন্সি, ঝালকাঠি প্রতিনিধি:

ঝালকাঠির কাঠালিয়া উপজেলার আওরাবুনিয়া ব্রিজের অ্যাপ্রোচ সড়ক নির্মাণকাজে ভয়াবহ অনিয়মের অভিযোগ উঠেছে। সরকারি কাজে অত্যন্ত নিম্নমানের ইটের খোয়া ব্যবহার করার ফলে স্থানীয়দের মধ্যে তীব্র ক্ষোভ ও অসন্তোষ দেখা দিয়েছে।

​অভিযোগ রয়েছে, রাস্তা নির্মাণের শুরু থেকেই ঠিকাদারি প্রতিষ্ঠান নিয়ম-নীতির তোয়াক্কা না করে অত্যন্ত নিম্নমানের ও পোড়া ইটের খোয়া ব্যবহার করছে। বিষয়টি স্থানীয়রা সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে অবহিত করলে উপজেলা প্রকৌশলী সরেজমিন পরিদর্শন করেন এবং উন্নত মানের খোয়া ব্যবহারের জন্য ঠিকাদারি প্রতিষ্ঠানকে কঠোর নির্দেশ প্রদান করেন।

​তবে আশ্চর্যজনক হলেও সত্য, উপজেলা প্রকৌশলীর সেই নির্দেশকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানটি তাদের খেয়ালখুশিমতো নিম্নমানের কাজ চালিয়ে যাচ্ছে। স্থানীয়দের অভিযোগ, ঠিকাদার ও তদারকিতে থাকা সংশ্লিষ্টদের যোগসাজশেই এমন অনিয়ম চলছে, যার ফলে দীর্ঘস্থায়ী হওয়ার পরিবর্তে এই সড়কটি অল্প দিনেই চলাচলের অযোগ্য হয়ে পড়ার আশঙ্কা দেখা দিয়েছে।

​এলাকাবাসীর দাবি, অবিলম্বে নিম্নমানের খোয়া অপসারণ করে সরকারি বিধি মোতাবেক মানসম্মত উপকরণ দিয়ে কাজ সম্পন্ন করতে হবে। অন্যথায় এলাকাবাসী বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য:

PhotoCard Icon
Create PhotoCard