ঈদগাঁওতে আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ | বিডি-প্রেস 24 ডট কম

ঈদগাঁওতে আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

10 May 2026, 8:50:34

ঈদগাঁওতে আকস্মিক সফরে প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ

কক্সবাজার প্রতিনিধিঃ

প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ এমপি কক্সবাজারের স্বনামধন্য শিক্ষা প্রতিষ্ঠান ‘ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়’ পরিদর্শন করেছেন। ৯ই মে শনিবার বিকেল পাঁচটায় তিনি আকস্মিক পরিদর্শনে আসেন। বিদ্যালয়ে পৌঁছুলে প্রতিমন্ত্রীকে ফুলেল শুভেচ্ছা জানান প্রধান শিক্ষক মঞ্জুর আলম সহ অন্য শিক্ষক-শিক্ষিকারা। তিনি বিদ্যালয়ের চলমান সার্বিক শিক্ষা কার্যক্রমে সন্তুষ্টি প্রকাশ করেন
এবং শিক্ষকদের দাবি সমূহ পূরণের আশ্বাস দেন। প্রতিমন্ত্রী প্রাথমিক শিক্ষার গুনগত মানোন্নয়নে উপস্থিত শিক্ষক ও শিক্ষার্থীদের সাথে মতবিনিময় করেন এবং তাদের পরামর্শ কামনা করেন।
এ সময় নব সৃষ্ট ঈদগাঁও উপজেলা থেকে আইবাস প্লাস প্লাসের মাধ্যমে কর্মরত কর্মকর্তা ও শিক্ষক- কর্মচারীদের বেতন- ভাতা প্রদানের দ্রুত ব্যবস্থা নিতে প্রতিমন্ত্রীর প্রতি দাবি জানানো হয়।

পরিদর্শনকালে প্রতিমন্ত্রীর সাথে ছিলেন প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহিনা ফেরদৌসী, পরিচালক ( প্রশিক্ষণ) মোহাম্মদ কামরুল হাসান, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ শাহীন মিয়া, ঈদগাঁও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার আবদুর রহমান ভুঁইয়া, রামু উপজেলার ভারপ্রাপ্ত প্রাথমিক শিক্ষা অফিসার মোহাম্মদ হানিফ মিয়া, পশ্চিম গজালিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক জানেই আলম আজাদ সহ প্রাথমিক শিক্ষা অফিসের উর্ধতন কর্মকর্তা বৃন্দ।

ঈদগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মঞ্জুর আলম জানান, প্রতিমন্ত্রী নবসৃষ্ট পদ বৃদ্ধি, ছয়তলা ভবন ও কম্পিউটার ল্যাব প্রদানের আশ্বাস প্রদান করেন।
পরে তিনি ঈদগাঁও উপজেলা নতুন কুঁড়ি কর্মসূচির ফুটবল ও ক্রিকেট খেলোয়াড়দের সাথে ফটোসেশন করেন। এসময় ফুটবল কোচ দিদার সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: