আমজাদহাটে হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে এলাকায় | বিডি-প্রেস 24 ডট কম
হোম / আদালত / বিস্তারিত

আমজাদহাটে হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে এলাকায়

1 June 2026, 10:11:05

আমজাদহাটে হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির গ্রেপ্তার, স্বস্তি ফিরেছে এলাকায়

জসিম উদ্দিন,ফেণী জেলা প্রতিনিধিঃ 

ফেনীর ফুলগাজী উপজেলার আমজাদহাট এলাকায় আলোচিত হান্নান হত্যা মামলার প্রধান আসামি মনির আহমেদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার (৩১ মে) চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় পরিচালিত এক বিশেষ অভিযানে তাকে আটক করা হয়।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মোহাম্মদ হোসেনের নেতৃত্বে পরিচালিত এ অভিযানে দীর্ঘদিন পলাতক থাকা মনির আহমেদকে গ্রেপ্তার করতে সক্ষম হয় পুলিশ।

ফুলগাজী থানার অফিসার ইনচার্জ (ওসি) এস এম মিজানুর রহমান জানান, আমজাদহাটে সংঘটিত হান্নান হত্যা মামলায় মনির আহমেদ প্রধান আসামি হিসেবে অভিযুক্ত ছিলেন। ঘটনার পর থেকেই তিনি আত্মগোপনে চলে যান। পরে দীর্ঘ অনুসন্ধান, গোয়েন্দা নজরদারি এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় তার অবস্থান শনাক্ত করা হয়।

তিনি আরও জানান, গোপন সংবাদের ভিত্তিতে চট্টগ্রামের চান্দগাঁও থানা এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং প্রয়োজনীয় প্রক্রিয়া শেষে তাকে আদালতে সোপর্দ করা হবে।

এদিকে মামলার প্রধান আসামি গ্রেপ্তার হওয়ার খবরে আমজাদহাটসহ আশপাশের এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলে স্থানীয় সূত্রে জানা গেছে। পুলিশ জানিয়েছে, হত্যা মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: