তেল সংকটে চরফ্যাশন, অগ্রাধিকার চান চাকুরিজীবী ও সাংবাদিকরা | বিডি-প্রেস 24 ডট কম

তেল সংকটে চরফ্যাশন, অগ্রাধিকার চান চাকুরিজীবী ও সাংবাদিকরা

9 April 2026, 3:20:12

তেল সংকটে চরফ্যাশন, অগ্রাধিকার চান চাকুরিজীবী ও সাংবাদিকরা

মোঃ নুর হোসন,চরফ্যাশন (ভোলা) প্রতিনিধিঃ

জ্বালানি তেলের সংকটের কারণে চরফ্যাশন উপজেলার বিভিন্ন ফিলিং স্টেশনে দীর্ঘ লাইনের সৃষ্টি হওয়ায় চরম ভোগান্তিতে পড়েছেন চাকুরিজীবী, শিক্ষক ও সাংবাদিকসহ জরুরি সেবা সংশ্লিষ্ট ব্যক্তিরা। সময়মতো কর্মস্থলে পৌঁছাতে না পারায় তাদের পেশাগত দায়িত্ব পালনে বিঘ্ন ঘটছে বলে জানিয়েছেন ভুক্তভোগীরা।
স্থানীয় সূত্রে জানা যায়, তেলের সংকটের কারণে প্রতিদিন সকাল থেকে ফিলিং স্টেশনগুলোতে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে সাধারণ মানুষকে। এতে জরুরি দায়িত্বে থাকা শিক্ষক, সরকারি-বেসরকারি চাকুরিজীবী ও সংবাদকর্মীরা সময়মতো প্রয়োজনীয় জ্বালানি সংগ্রহ করতে পারছেন না। ফলে অফিস, শিক্ষা প্রতিষ্ঠান ও সংবাদ সংগ্রহের কাজে মারাত্মক সমস্যা তৈরি হচ্ছে।
এ পরিস্থিতি থেকে উত্তরণের জন্য চরফ্যাশনের সচেতন মহল উপজেলা প্রশাসনের কাছে বিশেষ উদ্যোগ গ্রহণের আহ্বান জানিয়েছেন। তারা ফিলিং স্টেশনগুলোতে নির্দিষ্ট সময় বা আলাদা লাইনের মাধ্যমে চাকুরিজীবী, শিক্ষক ও সাংবাদিকদের জন্য সীমিত পরিসরে জ্বালানি তেল সরবরাহের ব্যবস্থা করার দাবি জানিয়েছেন, যাতে জরুরি সেবার কার্যক্রম স্বাভাবিক রাখা যায়।
এ বিষয়ে উপজেলা প্রশাসনের সুদৃষ্টি কামনা করে সংশ্লিষ্টরা জানান, দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণ করা হলে জনগণের ভোগান্তি কমবে এবং জরুরি সেবার সাথে জড়িত ব্যক্তিরা স্বাভাবিকভাবে দায়িত্ব পালন করতে পারবেন বলে তারা আশা প্রকাশ করেন।

বিডি-প্রেস 24 ডটকম কর্তৃক প্রকাশিত সংবাদ, ছবি, তথ্য ইত্যাদির অননুমোদিত ব্যবহার কপিরাইট আইন অনুসারে শাস্তিযোগ্য।

এই আইন লঙ্ঘনকারী যেকোনো ব্যক্তি বা সংস্থার বিরুদ্ধে ব্যবস্থাপনা কর্তৃক যথাযথ আইনি ব্যবস্থা গ্রহণ করা হবে।

মন্তব্য: